1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দয়ার বাজার সড়কে বাঁশের বেড়া দিয়ে পথরোধ, টাকা দাবি ও অসদাচরণের অভিযোগ বিশিষ্ট সমাজসেবী অ্যাড. জুবায়ের আহম্মেদ খানের জন্মদিনে ইসমত ইবনে ইসহাক সানজিদের শুভেচ্ছা দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উৎমাছড়ায় প্রকাশ্যে মাদকের বাণিজ্য, শিশু-কিশোরদের ব্যবহার—বিব্রত পর্যটকরা সিলেটে বিএনপি নেতা এমদাদ চৌধুরীর সাইনবোর্ডে মুখ কেটে নিলো দুর্বিত্তরা! এ যেনো নোংরা রাজনীতির চরম অবক্ষয়? সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ

বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে দক্ষিণ সুরমায় সংবর্ধনা প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেস্ক

 

বিগত স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বারবার কারা নির্যাতিত ও রাজপথের ত্যাগী বিএনপি নেতা সামছুল ইসলাম টিটু’র স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে এক বিশাল গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।

সিলেট জেলা শ্রমিকদলের সিনিয়র যুুগ্ম আহবায়ক, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহ আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও মোগলাবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাবেক প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বারবার কারা নির্যাতিত ও রাজপথের ত্যাগী বিএনপি নেতা সামছুল ইসলাম টিটু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক কাওছার আহমদ নামর, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাসেল ও জুবায়ের আহমদ, জেলা সেচছাসেবক দল নেতা আব্দুল হান্নান, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী আহমদ, আনহার আহমদ মারনুছ, রাসেল আহমদসহ দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বারবার কারাবরণ ও নির্মম নির্যাতনের শিকার হন সামছুল ইসলাম টিটু। এতো নির্যাতন সত্ত্বেও পিছপা না হয়ে তিনি রাজপথে থেকে জাতীয়তাবাদী দলের পক্ষে সাহসীকতার সাথে আন্দোলন-সংগ্রামে আগ্রণী ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে প্রতিকূল পরিস্থিতির কারণে প্রবাসে পাড়ি জমিয়ে সেখানেও তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে জোরালো ভূমিকা রেখেছিলেন। বক্তারা আরও বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আজ তিনি নিজ মাতৃভূমিতে ফিরে এসেছেন। তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তন দক্ষিণ সুরমা বিএনপি ও অঙ্গ সংগঠনকে আরও বেশি সুসংগঠিত, শক্তিশালী এবং গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবর্ধিত অতিথির বক্তব্যে কারা নির্যাতিত ত্যাগী বিএনপি নেতা সামছুল ইসলাম টিটু বলেন, শত নির্যাতন করেও আমার আদর্শ ও মনোবল ভেঙে দিতে পারেনি ফ্যাসিস্ট হাসিনা। দীর্ঘ লড়াইয়ের পর আজ দেশের মানুষ স্বৈরাচারমুক্ত হয়েছেন এবং দেশের মানুষের রায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশের দায়িত্বভার গ্রহণ করেছেন- এটাই আমাদের সবচেয়ে বড় সান্ত্বনা। আমরা কোনো প্রতিশোধ চাই না, তবে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সত্যিকারের ন্যায়বিচার দেখতে চাই।

এদিকে বিকেলে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের নিজ মঞ্জলাল গ্রামে জিয়া পরিবারের আস্থাভাজন, বার বার কারানির্যাতিত ত্যাগী নেতা, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবী সামছুল ইসলাম টিটুর পরিবারের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিশে^র সকল কবরবাসী মুসলমানদের রুহের মাগফেরাত কামনায় এবং সামছুল ইসলাম টিটুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক এর সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক, জেলা বিএনপির সদস্য আতাউর রহমান কাচা মিয়া, আসাদ উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক প্রভাষক আব্দুস সামাদ।

উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ, সহ-সম্পাদক জুনেদ আহমদ, কামাল বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি আমিনুর রহমান সারো, সিলাম ইউনিয়ন যুবদলের সভাপতি মুক্তার আহমদ, সাধারণ সম্পাদক শাহ লাহিন অলি, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি তাজিদুর রহমান তাজুল, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খোকন আহমদ, মোল্লারগাও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জয়নাল আহমদ সিরাজী, বালাগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম ও ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মারুফ আহমদ, সিলাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসির আলী, সাধারণ সম্পাদক নাঈম আহমদ প্রমুখ।

দোয়া মহফিলে দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে সাবেক সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিশে^র সকল মরহুমদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনু্িষ্ঠত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট