1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দয়ার বাজার সড়কে বাঁশের বেড়া দিয়ে পথরোধ, টাকা দাবি ও অসদাচরণের অভিযোগ বিশিষ্ট সমাজসেবী অ্যাড. জুবায়ের আহম্মেদ খানের জন্মদিনে ইসমত ইবনে ইসহাক সানজিদের শুভেচ্ছা দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উৎমাছড়ায় প্রকাশ্যে মাদকের বাণিজ্য, শিশু-কিশোরদের ব্যবহার—বিব্রত পর্যটকরা সিলেটে বিএনপি নেতা এমদাদ চৌধুরীর সাইনবোর্ডে মুখ কেটে নিলো দুর্বিত্তরা! এ যেনো নোংরা রাজনীতির চরম অবক্ষয়? সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. সাবুল মিয়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসী এবং বিশ্বের সর্বস্তরের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য, জিন্দাবাজারস্থ শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক, খানদানি পাঞ্জাবি হাউস, মামুন পাঞ্জাবি হাউস ও সাফওয়ান পাঞ্জাবি হাউসের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. সাবুল মিয়া।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা কেবল পশু কোরবানির উৎসব নয়, এটি আমাদের মনের ভেতরের পশুবৃত্তিকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য মাধ্যম। ত্যাগের মহিমায় ভাস্বর এই পবিত্র দিনটি সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি।

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য ও শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. সাবুল মিয়া আরও বলেন, সিলেটের ব্যবসায়ী সমাজ সর্বদাই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমাদের উচিত সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। কোরবানির ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করতে হবে। পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরা একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারি।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. সাবুল মিয়া পবিত্র ঈদুল আজহায় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে কোরবানি সম্পন্ন করার জন্য সিলেট নগরবাসীসহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সাথে তিনি কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ করে সিলেট নগরীকে পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের সহযোগিতা করার অনুরোধ করেন। পরিশেষে তিনি ব্যবসায়ী সমাজ, ক্রেতাসাধারণ, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট