1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে নৈতিক মূল্যবোধ চর্চার বিকল্প নেই: সামছুল ইসলাম টিটু সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: উবায়দুল্লাহ ফারুক সরকার দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : কাইয়ুম চৌধুরী এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপন অনুষ্ঠিত সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিটআপ অনুষ্ঠিত সিলেট সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি পুনর্গঠন সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ শাহজালাল মাজারে ডিসি সারওয়ার, খুললেন দানবাক্স মাজারে জমা হলো ১৭ লক্ষ ৬৫ হাজার টাকার বেশী সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবী সৈয়দ জিল্লুল হক

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

সিলেটসহ দেশবাসী এবং প্রবাসের বিভিন্ন দেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি এবং গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে-এর ইস্ট লন্ডন শাখার সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সৈয়দ জিল্লুল হক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা কেবল আনুষ্ঠানিক পশু কোরবানি নয়; এটি আমাদের ভেতরের অহংকার, স্বার্থপরতা ও পঙ্কিলতাকে বিসর্জন দেওয়ার এক মহান দীক্ষা। সুদূর প্রবাসের কর্মব্যস্ত জীবনে থাকলেও নাড়ির টানে আমাদের মন পড়ে থাকে প্রিয় স্বদেশের মাটিতে। ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র, প্রবাসী-দেশবাসী নির্বিশেষে সবার জীবনে অনাবিল প্রশান্তি বয়ে আনুক।

তিনি আরও বলেন, বৃহত্তর সিলেট অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি এবং পিছিয়ে পড়া মানুষের সেবায় আমরা প্রবাসীরা যেভাবে সবসময় পাশে ছিলাম, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।

শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি এবং গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে-এর ইস্ট লন্ডন শাখার সভাপতি সৈয়দ জিল্লুল হক সবাইকে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করে পরিবেশ সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান এবং সবার সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট