1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দয়ার বাজার সড়কে বাঁশের বেড়া দিয়ে পথরোধ, টাকা দাবি ও অসদাচরণের অভিযোগ বিশিষ্ট সমাজসেবী অ্যাড. জুবায়ের আহম্মেদ খানের জন্মদিনে ইসমত ইবনে ইসহাক সানজিদের শুভেচ্ছা দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উৎমাছড়ায় প্রকাশ্যে মাদকের বাণিজ্য, শিশু-কিশোরদের ব্যবহার—বিব্রত পর্যটকরা সিলেটে বিএনপি নেতা এমদাদ চৌধুরীর সাইনবোর্ডে মুখ কেটে নিলো দুর্বিত্তরা! এ যেনো নোংরা রাজনীতির চরম অবক্ষয়? সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ

সিলেটে ব্র্যাকের উদ্যোগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেস্ক :: রবিবার (১৭ মে ) সিলেটের পিরের বাজারস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে এ ডায়ালগের আয়োজন করা হয়।

 

অ্যাডভোকেসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব রাখেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্যোশাল ওয়ার্ক ডিপার্টমেন্টের অধ্যাপক তাহমিনা ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ।

 

এ ডায়ালগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে করণীয়, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে সরকার মামুনুর রশিদ বলেন, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি সমন্বয় অত্যন্ত জরুরি। স্থানীয় পর্যায়ে সকল পক্ষের সম্মিলিত উদ্যোগ থাকলে সহিংসতা প্রতিরোধে কার্যকর অগ্রগতি সম্ভব। বিশেষ করে ইমাম, পুরোহিত ও ধর্মীয় নেতৃবৃন্দকে সচেতনতামূলক কর্যক্রমে যুক্ত করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

 

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক তাহমিনা ইসলাম শিক্ষার্থীরা যাতে নারীর সম্মান ও মর্যাদার শিক্ষা শিশুকাল থেকেই চর্চায় আনতে পারে সেজন্য স্কুল ও পাঠ্যপুস্তকে নারীর মর্যাদার বিষয়বস্তু গুরুত্বের সঙ্গে আনার বিষয়ে আলোকপাত করেন।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের সিনিয়র ম্যানেজার বি এম তোফায়েল আহম্মেদ। তিনি বলেন, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসি জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, প্রশাসন, সিভিল সোসাইটি ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।

 

এছাড়া জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রাম (ব্র্যাক)-এর আঞ্চলিক ব্যবস্থাপক তাসলিমা ইয়াসমিন বলেন, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা রোধ সম্ভব নয়। পরিবার ও সমাজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

 

ডায়ালগে সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, সাংবাদিক, আইনজীবী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

 

আয়োজকরা জানান, এ ডায়ালগ থেকে প্রাপ্ত মতামত ও সুপারিশ ভবিষ্যৎ অ্যাডভোকেসি কার্যক্রম ও কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট