1. news@ekhonsylhet.com : ekhonsylhet : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. login@example.com : login :
  4. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সিলেটের মধুবন সুপার মার্কেটে জান্নাত ফেব্রিক্স এর উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৯১ বার পড়া হয়েছে

সিলেটের মধুবন সুপার মার্কেটে জান্নাত ফেব্রিক্স এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বাদ আসর মধুবন সুপার মার্কেটের ২য় তলায় ১০৬ নং দোকানে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জান্নাত ফেব্রিক্স এর স্বত্ত্বাধিকারী ফখরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, মো: মনজুর আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: দুলাল হোসেন, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ, রেদোয়ান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: সাব্বির আহমদ। এছাড়াও মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুধীজনরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

মিলাদ পরিচালনা করেন মধুবন মার্কেট মসজিদের সহকারী ইমাম মাওলানা ইউনুস মাযহার। দোয়া পরিচালনা করেন মধুবন মার্কেট মসজিদের ইমাম আব্দুল হালিম আলবাব।

জান্নাত ফেব্রিক্স এর স্বত্ত্বাধিকারী ফখরুল ইসলাম চৌধুরী মিলাদ ও দোয়া মাহফিলে সবাই উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে শ্যাটিং, স্যুটিং, পেন্টিং ও পাঞ্জাবির কাপড় সূলভমূল্যে ক্রয় করার জন্য ক্রেতা জনসাধারণের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট