1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল মাজারে ডিসি সারওয়ার, খুললেন দানবাক্স মাজারে জমা হলো ১৭ লক্ষ ৬৫ হাজার টাকার বেশী সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান রাতে ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা কোম্পানীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, নিম্নাঞ্চল ও ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকা তলিয়ে গেছে সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা : সরাসরি চাকুরি পেলেন চাকুরিপ্রত্যাশীরা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল

লেখক ও গবেষক আব্দুল মালিকের কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেস্ক

 

বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৭ মে) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বইমেলায় এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে মৌলিক সাহিত্য সংঘ সিলেট।

 

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থইস্ট ইউনিভার্সিটি সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক ও বালাগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, সিনিয়র সাংবাদিক ও অধ্যাপক লিয়াকত শাহ ফরিদী। সভাপতিত্ব করেন মৌলিক সাহিত্য সংঘ সিলেটের সভাপতি বিশিষ্ট আইনজীবী কল্যাণ চৌধুরী।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, সাহিত্য সমালোচক ও কবি অধ্যাপক বাসিত ইবনে হাবীব, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অব. প্রধান শিক্ষক ও মেট্রো জেলা স্কাউট সিলেটের সভাপতি কবির খান, চৈতন্য প্রকাশনের স্বত্বাধিকারী রাজীব চৌধুরী, বিশিষ্ট ছড়াকার তারেশ কান্তি তালুকদার, লেখক, কলামিস্ট ও গীতিকার বেলাল আহমদ চৌধুরী ও বিশিষ্ট সাংবাদিক মুক্তাদির হোসেন মুক্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও ডিজাইনার তারেক মুনাওয়ার।

 

প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা অতীতকে স্মরণ করে না, তারা বর্তমানকে উদ্ভাসিত ও ভবিষ্যত গড়তে পারে না। অতীতের ঐহিত্য ও গৌরবকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থ রচনা করেছেন। এর মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি সমাজ ও দেশ গড়ার অনুপ্রেরণা পাবে। বক্তারা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক’কে তার সাহিত্যকর্ম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

 

অনুভূতি ব্যক্ত করে বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক বলেন, হারানো দিনের সাহিত্যে আমাদের জন্য অনেক রত্ন লুকিয়ে রয়েছে, যা নতুন প্রজন্মের কাছে অনেকটাই অজানা। তারা যদি এসব সাহিত্যকর্মের সাথে পরিচিত হয়ে নিজেদের মধ্যে লালন করতে পারে, তবে আলোকিত মানুষ হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। সে নিমিত্তেই কিশোরদের জন্য এই কবিতা সংকলন। তিনি প্রকাশনা অনুষ্ঠানে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট