1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দয়ার বাজার সড়কে বাঁশের বেড়া দিয়ে পথরোধ, টাকা দাবি ও অসদাচরণের অভিযোগ বিশিষ্ট সমাজসেবী অ্যাড. জুবায়ের আহম্মেদ খানের জন্মদিনে ইসমত ইবনে ইসহাক সানজিদের শুভেচ্ছা দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উৎমাছড়ায় প্রকাশ্যে মাদকের বাণিজ্য, শিশু-কিশোরদের ব্যবহার—বিব্রত পর্যটকরা সিলেটে বিএনপি নেতা এমদাদ চৌধুরীর সাইনবোর্ডে মুখ কেটে নিলো দুর্বিত্তরা! এ যেনো নোংরা রাজনীতির চরম অবক্ষয়? সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ

এক বছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্নের পরিকল্পনা, ইসির পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রণয়ন চলছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের প্রতিটি স্তরের নির্বাচন আয়োজনকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, “এখন আমাদের টপ প্রায়োরিটি হলো স্থানীয় সরকার নির্বাচন। আমরা নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি এখনো পুরোপুরি শেষ হয়নি। তবে আমাদের লক্ষ্য আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে সব নির্বাচন সম্পন্ন করা।”

তিনি আরও জানান, নির্বাচন আয়োজনের আগে বিদ্যমান আইন, বিধি ও নীতিমালার প্রয়োজনীয় সংশোধন, বাজেট বরাদ্দ, প্রশাসনিক প্রস্তুতি এবং মৌসুমি বাস্তবতা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও গ্রহণযোগ্য করতে কিছু আইনি সংস্কারের প্রয়োজন রয়েছে বলেও মনে করছে কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে আয়োজন করা সম্ভব না হওয়ায় ধাপে ধাপে সারা দেশে ভোটগ্রহণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময় লাগে। ফলে প্রশাসনিক সক্ষমতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আবহাওয়া এবং পরীক্ষাসূচি বিবেচনায় রেখেই সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হবে।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৫ মে জেলা প্রশাসক সম্মেলনে বলেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় প্রশাসন সচল রাখা জরুরি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও স্থানীয় সরকার মন্ত্রী উল্লেখ করেন, দেশের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন ধাপে ধাপে আয়োজন করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। কারণ এসব নির্বাচন সারা দেশে বিস্তৃত এবং বিপুল প্রশাসনিক ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত।

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু হতে পারে এবং কোন ধাপে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “আমরা এখন সবকিছু বিবেচনায় নিয়ে সার্বিক কর্মপরিকল্পনা তৈরি করছি। সেটি চূড়ান্ত হওয়ার পরই বলা যাবে কোন নির্বাচন কবে, কোন তারিখে এবং কোন ধাপে অনুষ্ঠিত হবে।”

সিটি করপোরেশন নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোন নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কমিশন সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে স্থগিত বা বিলম্বিত স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হলে স্থানীয় প্রশাসনে গণতান্ত্রিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবা ও জবাবদিহিতা বাড়বে বলেও মনে করছেন তারা।

নির্বাচন কমিশনের চলমান প্রস্তুতি ও সরকারের রাজনৈতিক অঙ্গীকারের ফলে আগামী এক বছরে দেশের স্থানীয় সরকার কাঠামোতে বড় ধরনের নির্বাচনী কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট