1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শাহজালাল মাজারে ডিসি সারওয়ার, খুললেন দানবাক্স মাজারে জমা হলো ১৭ লক্ষ ৬৫ হাজার টাকার বেশী সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান রাতে ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা কোম্পানীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, নিম্নাঞ্চল ও ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকা তলিয়ে গেছে সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা : সরাসরি চাকুরি পেলেন চাকুরিপ্রত্যাশীরা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল

সিলেটে ব্যবসার সুযোগের দাবীতে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদ সিলেট মহানগরের উদ্যোগে হকারদের উপর পুলিশ, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের নির্যাতন বন্ধ এবং বিকেল ৫টার পর ব্যবসা করার সুযোগ দেয়ার দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মে) দুপুরে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ‘ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’ সহ নানা শ্লোগান দেন হকাররা।

তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের সংগ্রামী আহ্বায়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রুহুল আমিন রুবেল এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন খলিল মিয়া, আওয়াল হোসেন, মিজানুর রহমান, নাসির হোসেন, রুবেল ইসলাম, জাকির হোসেন স্টেডিয়াম, শাহ আলম, জামাল উদ্দিন মেডিকেল, হোসেন কাজিটুলা, আলো দাস, কৃষ্ণ, দেওয়ার মদিনা মার্কেট, বারেক আহমদ, তিলু মিয়া, নাহিদ মিয়া, অপু মিয়া, রফিক, জুয়েল মিয়া, কাজল মিয়া প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ফুটপাতের ছোট দোকানগুলোই হলো হকারদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসলেও বর্তমানে দোকানগুলো সরিয়ে দেওয়ায় হকাররা কর্মহীন হয়ে পড়েছেন। অনেক বিভিন্ন এনজিও এবং সমিতি থেকে মাসিক কিস্তিতে ঋণ নিয়ে এবং ধারদেনা করে দোকানে মালপত্র তুলেছিলেন। এখন দোকান বসাতে না পারায় একদিকে যেমন প্রতিদিনের সংসার খরচ চলছে না, অন্যদিকে ঋণের কিস্তির চাপে হকাররা দিশেহারা হয়ে পড়েছেন। মানববন্ধন থেকে হকাররা প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, শুধু পরিবার নিয়ে বাঁচতে চাই। আমাদের হয় নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, অথবা পুনরায় বসার সুযোগ দেওয়া হোক। বক্তারা বিকেল ৫টার পর সরকারি অফিস-আদালত বন্ধের পর ব্যবসা করার সুযোগ দেয়ার জোর দাবি জানান। দ্রুত সমাধান না পেলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারিও দেন বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট