1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দয়ার বাজার সড়কে বাঁশের বেড়া দিয়ে পথরোধ, টাকা দাবি ও অসদাচরণের অভিযোগ বিশিষ্ট সমাজসেবী অ্যাড. জুবায়ের আহম্মেদ খানের জন্মদিনে ইসমত ইবনে ইসহাক সানজিদের শুভেচ্ছা দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উৎমাছড়ায় প্রকাশ্যে মাদকের বাণিজ্য, শিশু-কিশোরদের ব্যবহার—বিব্রত পর্যটকরা সিলেটে বিএনপি নেতা এমদাদ চৌধুরীর সাইনবোর্ডে মুখ কেটে নিলো দুর্বিত্তরা! এ যেনো নোংরা রাজনীতির চরম অবক্ষয়? সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ

ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন এড. সালেহ চৌধুরী

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৬-এ দেশসেরা আইনজীবী (বিশেষ সম্মাননা) বিভাগে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনজীবী, হ্যাপী বাংলাদেশ এর গভর্ণর, রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫ এর ডেপুটি কোওর্ডিনেটর এবং দ্যা চেম্বার অব ‘ল এর প্রধান এডভোকেট এম এ সালেহ চৌধুরী।

শনিবার (৯ মে) ঢাকায় অভিজাত কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ও উদ্ভাবকদের উপস্থিতিতে এই স্বীকৃতি প্রদান করা হয়।

এ আয়োজনে বিভিন্ন পেশার মোট ১০ জনকে সম্মাননা দেওয়া হয়, যারা সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে ভূমিকা রাখছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ।

অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে বিনামূল্যে আইনি সেবা, আইন গবেষণা ও মানবাধিকার সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ গ্রহন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী।

আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান, আইন বিষয়ে গঠনমূলক গবেষণা এবং মানবাধিকার কল্যাণে সক্রিয় ভূমিকার কারণে তাঁকে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় তাঁর নিরলস কাজ দেশব্যাপী প্রশংসিত হয়েছে।

অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মাওলানা ওয়ালিউর রহমান চৌধুরী ও মোছাম্মৎ দিলারা খানম চৌধুরীর সুযোগ্য পুত্র। আইন পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি মানবাধিকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এই সম্মাননার সংবাদ ছড়িয়ে পড়ার পর সিলেটের জকিগঞ্জসহ সারা দেশে তাঁর শুভাকাক্সক্ষী, সহকর্মী ও আত্মীয়স্বজনের মাঝে আনন্দের জোয়ার বইছে। সিলেটের সচেতন মহল মনে করছেন, এই প্রাপ্তি জেলার জন্য এক অনন্য গৌরব।

সহকর্মীরা জানান, এম এ সালেহ চৌধুরী কেবল একজন দক্ষ আইনজীবীই নন, বরং একজন মানবিক মানুষ। এই সম্মাননা তাঁর কাজের যথাযথ স্বীকৃতি এবং এটি ভবিষ্যতে তাঁকে আরও বড় পরিসরে মানবসেবায় উদ্বুদ্ধ করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরীর এই অর্জন নতুন প্রজন্মের আইনজীবীদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আর্তমানবতার সেবা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে এই স্বীকৃতি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট