1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর) হাম-রুবেলা টিকাদানে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেট-সুনামগঞ্জের পাথর কোয়ারি চালুর উদ্যোগ সিলেটে নারী ও শিশুকে ছুরির মুখে ছিনতাইয়ের অভিযোগ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর কোম্পানীগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে উত্তেজনা, গ্রাহক-পক্ষের সঙ্গে সংঘর্ষ পর্যায়ে এলাকাবাসীর ঘেরাও কোয়ারি বন্ধে বিপর্যস্ত সিলেটের জনজীবন, সচলের দাবিতে বাড়ছে চাপ বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সিলেটে বিজ্ঞান মেলা আয়োজনের প্রস্তুতি সভা কোম্পানীগঞ্জে মোবাইল কোর্ট অভিযানের সময় হামলা, ৫ জন আহত

হাম-রুবেলা টিকাদানে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সিলেট বিভাগে লক্ষ্যমাত্রার ৯৬ দশমিক ৩৮ শতাংশ টিকাদান সম্পন্ন

এখন সিলেট ডেস্ক :: হাম-রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি উপলক্ষে বিভাগীয় সমন্বয় সভা আজ (বৃহস্পতিবার) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, হাম-রুবেলা একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় জনমনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে এখন সর্বত্র টিকা পাওয়া যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।

তিনি আরও বলেন, সিলেট বিভাগে হাম-রুবেলা জরুরি টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা ছিল ১৩ লাখ ২৩ হাজার ৯৬৬ জন। এর মধ্যে ১২ লাখ ৪৭ হাজার ৮৩৫ জনকে টিকা প্রদান করা হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৯৬ দশমিক ৩৮ শতাংশ। জরুরি টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে সংশ্লিষ্ট সকলের নিরলস প্রচেষ্টার ফলেই এ অগ্রগতি অর্জিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে সকলের সম্মিলিত প্রচেষ্টায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় জানানো হয়, সিলেট স্বাস্থ্য বিভাগ গৃহীত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে সকল উপজেলা ও জেলা সদর হাসপাতালে আনুপাতিক হারে আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে। সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড এবং ৫ শয্যার পিআইসিইউ চালু করা হয়েছে। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শয্যার পিআইসিইউ চালু রয়েছে। হাম-রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি চলমান রয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যকর্মীরা আন্তঃব্যক্তিক যোগাযোগের মাধ্যমে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করছেন।

সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রাণী দাস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিলেট বিভাগীয় সমন্বয়ক ডা. সুফী মো. খালিদ বিন লুৎফর। এ সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট