1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দয়ার বাজার সড়কে বাঁশের বেড়া দিয়ে পথরোধ, টাকা দাবি ও অসদাচরণের অভিযোগ বিশিষ্ট সমাজসেবী অ্যাড. জুবায়ের আহম্মেদ খানের জন্মদিনে ইসমত ইবনে ইসহাক সানজিদের শুভেচ্ছা দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উৎমাছড়ায় প্রকাশ্যে মাদকের বাণিজ্য, শিশু-কিশোরদের ব্যবহার—বিব্রত পর্যটকরা সিলেটে বিএনপি নেতা এমদাদ চৌধুরীর সাইনবোর্ডে মুখ কেটে নিলো দুর্বিত্তরা! এ যেনো নোংরা রাজনীতির চরম অবক্ষয়? সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ

সিলেট-সুনামগঞ্জের পাথর কোয়ারি চালুর উদ্যোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম :: পরিবেশগত কারণে দীর্ঘদিন ধরে বন্ধ সিলেট ও সুনামগঞ্জের পাথর কোয়ারি সীমিত আকারে চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। পাথর কোয়ারি ও বালুমহালগুলো পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে সীমিত আকারে ইজারা দেওয়ার ব্যাপারেও কাজ শুরু করেছে সরকার। এ ব্যাপারে সরকার নীতিগতভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে ‘সিলেট বিভাগের পাথর ও বালু মিশ্রিত পাথর কোয়ারির সর্বশেষ অবস্থা ও করণীয়’ বিষয়ে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার পাথর কোয়ারির বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন, খনিজ সম্পদ আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে এবং পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত স্থানগুলো বাদ দিয়ে কোথায় সীমিত আকারে পাথর উত্তোলন করা যায়, তা নির্ধারণে একটি সমন্বিত জরিপ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, জাফলংয়ের মতো ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষিত স্থানগুলো বাদ দিয়ে অন্যান্য এলাকায় কীভাবে সীমিত আকারে পাথর কোয়ারি ইজারা দেওয়া যায়, সে বিষয়ে আলোচনা চলছে।

এ লক্ষ্যে সিলেটের বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কমিটিতে সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসক, পরিবেশ অধিদফতর, পানি সম্পদ মন্ত্রণালয়, ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং খনিজ সম্পদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিটি সরজমিনে বিভিন্ন স্পট পরিদর্শন করবে। সীমান্তবর্তী নদীগুলোতে কোথায় পাথর ও বালি জমে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, কোথায় নদীভাঙনে সীমান্তের পরিবর্তনের ঝুঁকি তৈরি হচ্ছে, সেগুলো খতিয়ে দেখা হবে। একইসঙ্গে কত গভীরতা পর্যন্ত পাথর উত্তোলন করলে পরিবেশের ক্ষতি কম হবে, সে বিষয়ে সুপারিশ দেবে কমিটি। তিনি আরও বলেন, বিছানাকান্দি, ভোলাগঞ্জ, সাদা পাথরসহ যেসব এলাকায় পর্যটন স্পট রয়েছে, সেগুলোকেও বিবেচনায় নেওয়া হবে।

মন্ত্রী বলেন, পাথর আহরণ, পরিবেশ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা সব দিক বিবেচনা করেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি মাসের শেষ নাগাদ কমিটির প্রতিবেদন পাওয়া যাবে এবং এরপর জুনের প্রথম সপ্তাহে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন কোয়ারি নিয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে চলমান মামলা রয়েছে। জেলা প্রশাসকদের এসব তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে সমন্বয় করে মামলাগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। সরকার সব সিদ্ধান্তই আইন ও আদালতের রায়কে সম্মান জানিয়ে গ্রহণ করবে বলে তিনি জানান।

অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনী মাঠে থাকবে না: সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে মাঠে রাখতে চায় না।

তিনি বলেন, ‘‘আমরা বিশ্বাস করি পুলিশ বাহিনীকে আবারও সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি। জনমনেও পুলিশের প্রতি আস্থা তৈরি হয়েছে। সে কারণে পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।’’ তবে কী প্রক্রিয়ায় সেনা প্রত্যাহার হবে, তা পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

দীর্ঘদিন থেকে সিলেট অঞ্চলের পাথর কোয়ারিগুলো থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধ রয়েছে। পরিবেশ ও প্রাণ ঝুঁকিতে পড়ায় অনেকগুলো কোয়ারি থেকে বালু-পাথর উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও আছে। তবে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা দীর্ঘদিন ধরেই পাথর উত্তোলনের দাবি জানিয়ে আসছেন। এ নিয়ে তারা বিভিন্ন সময় আন্দোলনও করেছেন।

চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী চলমান বিশেষ অভিযানে রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রতিদিনই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক, সন্ত্রাস, জুয়া ও অস্ত্র সংশ্লিষ্ট দাগি আসামিদের গ্রেফতার করা হচ্ছে। কোথাও কোথাও যৌথ অভিযানও চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘সময় শেষ হয়ে যায়নি। আমরা তালিকা প্রণয়ন করে সঠিকভাবেই অভিযান পরিচালনা করছি।’’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট