1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাটে ইসিএভুক্ত জাফলংয়ে সেভ মেশিন দিয়ে পাথর-বালু লুটপাট, চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ La PlayBun AI maneja prompts complejos con facilidad: La herramienta definitiva নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, স্বাধীন দুদক ও যৌক্তিক সংস্কারের দাবিতে সমাবেশ নবনিযুক্ত এসএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২১টি ড্রেজার জব্দ, ৯ জন আটক সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, গার্ড অব অনারে বরণ চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড় দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চারটি নৌকা দখল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বগুলাবাজার ইউনিয়ন যুবদলের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হাত কেটে ফেলার হুমকি?

বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সিলেটে বিজ্ঞান মেলা আয়োজনের প্রস্তুতি সভা

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

পিআইডি ডেস্ক :: সিলেট বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ আয়োজনের লক্ষ্যে স্টল নির্মাণ, সাজসজ্জা ও প্রচার উপকমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, জেলা পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বিজ্ঞান মেলা আয়োজন করা হবে, যা শিশু-কিশোরদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেন।

তিনি আরও জানান, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত থাকবেন। মেলার দ্বিতীয় দিনে কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হবে। এছাড়া মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও আইডি কার্ড বহন করা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক সাইদা পারভীন, সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়াসহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট