1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দাউদপুর ইউনিয়বাসীসহ সবাইকে সাবেক মেম্বার হেলাল উদ্দিন আহমদের ঈদুল আজহার শুভেচ্ছা সিলেটসহ দেশবাসীকে ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপনের ঈদুল আজহার শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবী সৈয়দ জিল্লুল হক দেশ-বিদেশের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পর্তুগাল প্রবাসী লিপন আহমদ দেশ-বিদেশের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী সালমান আহমদ ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল হাদী পাভেল ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিসিকে’র ১৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খান বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজনে মানববন্ধন

সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ৮, আহত ৭

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

এস.পি.সেবু : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৮ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (৩ মে) সকাল আনুমানিক ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক বহনকারী একটি পিকআপ ভোরে সিলেটের দিকে আসছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তেলিবাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত আরও ৪ জনকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৮ জনে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের মোছা. মুন্নি বেগম (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫)। বাকি চারজনের পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ জন। তারা হলেন— হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মো. আলমগীর (৩২), সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার তোরাব উল্লাহ (৬০), আম্বরখানার রামিন (৪০) ও আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজু আক্তার (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাফিজা বেগম (৩০) এবং দিরাই উপজেলার রাজা মিয়া (৪৫)। তাদের সবাইকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, মহাসড়কে বেপরোয়া যান চলাচল ও অতিরিক্ত গতি প্রায়ই এমন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট