1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দাউদপুর ইউনিয়বাসীসহ সবাইকে সাবেক মেম্বার হেলাল উদ্দিন আহমদের ঈদুল আজহার শুভেচ্ছা সিলেটসহ দেশবাসীকে ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপনের ঈদুল আজহার শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবী সৈয়দ জিল্লুল হক দেশ-বিদেশের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পর্তুগাল প্রবাসী লিপন আহমদ দেশ-বিদেশের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী সালমান আহমদ ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল হাদী পাভেল ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিসিকে’র ১৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খান বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজনে মানববন্ধন

মে দিবসে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিকদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। শ্রমিকদের রক্ত ও ঘামে সভ্যতা গড়ে উঠে, সচল হয় দেশের অর্থনীত, কিন্তু দিন শেষে তারাই দেশের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী। কারণ প্রচলিত অর্থব্যবস্থা ও শ্রমনীতিতে শ্রমজীবি ভাইদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা ব্যতিত শ্রমিকদের মুক্তি ও কল্যাণ সম্ভব নয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে শ্রমিকরা বিভিন্ন রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। শ্রমজীবি মানুষের চাকুরীর কোন নিশ্চয়তা নাই। মালিক শ্রমিকদের মাঝে সুসম্পর্ক তৈরী করতে হবে। তাহলে উভয়ের পাশাপাশি দেশের অর্থনীতি গতিশীল হবে। তিনি বলেন, আমরা যে মানবিক বাংলাদেশ নির্মাণ করতে চাই। শ্রমিকরা হবে সেই সমৃদ্ধ বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা।

মুহাম্মদ ফখরুল ইসলাম শুক্রবার (১ মে) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। র‌্যালীটি সিলেট সুরমা মার্কেট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক এর সঞ্চালনায় শ্রমিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সহ-সভাপতি মিয়া মো রাসেল, সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম প্রমূখ।

র‌্যালী ও শ্রমিক সমাবেশে ফেডারেশনের নেতৃবৃন্দ ছাড়াও সিলেট মহানগরের আওতাধিন বিভিন্ন থানা ও ২৭টি ট্রেড ইউনিয়ন শাখার বিপুল সংখ্যক শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনে শ্রমিক ভাইদের ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনে শামিল করতে হবে। আমাদের লক্ষ্য হবে আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাহলে আমাদের ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট