1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Understanding reverse gamstop risks, rules, and how it works Immortal romance slot not on gamstop Insights for players গোয়াইনঘাটে ইসিএভুক্ত জাফলংয়ে সেভ মেশিন দিয়ে পাথর-বালু লুটপাট, চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ La PlayBun AI maneja prompts complejos con facilidad: La herramienta definitiva নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, স্বাধীন দুদক ও যৌক্তিক সংস্কারের দাবিতে সমাবেশ নবনিযুক্ত এসএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২১টি ড্রেজার জব্দ, ৯ জন আটক সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, গার্ড অব অনারে বরণ চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড় দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চারটি নৌকা দখল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

২ মে তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেস্ক : সিলেটে আগামীকাল ২ মে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফরকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার বিকেলে নগরীর দরগাহ গেইট সংলগ্ন সুলেমান হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহ্বায়ক আলী মো. নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, এমদাদ বক্স, কায়সান মাহমুদ সুমন, জাহাঙ্গীর মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য মিছবাউর রহমান, শেখ আব্দুল মনাফ, সালেক আহমদ, খন্দকার ফয়েজ আহমদ, সাইদ মাহমুদ ওয়াদুদ, মো. আশিক মিয়া, প্রভাষক মাকসুদ আলম, সাইদুল এনাম চৌধুরী লাহিন, সাইফুল আলম কোরেশী, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আয়াত আলী প্রিন্স, দিহান আহমদ হারুনসহ বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে আব্দুল আহাদ খান জামাল বলেন, সিলেটবাসী অধীর আগ্রহে তারেক রহমানকে বরণ করতে অপেক্ষা করছে। তিনি বলেন, তারেক রহমানের এ সফরের মধ্য দিয়ে সিলেটের উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হবে।

সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন, সরকারের সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল নানামুখী ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণায় লিপ্ত রয়েছে। এসব অপশক্তির বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট