1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শাহজালাল (রহ.)-এর মানহাজ ও ঈদে মিলাদুন্নবী: ঐতিহাসিক তথ্য-উপাত্তের আলোকে বিশ্লেষণ বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জামিন নামঞ্জুর রংপুরে বাসায় ঢুকে সনাতন সম্প্রদায়ের একই পরিবারের চারজনকে হত্যা! জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস)’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা ১৭ বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল সিলেটে এএইচজেড এসোসিয়েট এর উদ্যোগে দিনব্যাপী ‘আইইএলটিএস অ্যান্ড বিগেষ্ট ইউকে স্টাডি ফেস্ট’ সম্পন্ন এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Hızlı kazanma yolları ve ekstra ödüller Bethub Casino ile

শাহ আরপিনে পানিতে পড়ে নিখোঁজ কিশোর, দুই দিন পর লাশ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩৬৮ বার পড়া হয়েছে

মো: আশরাফ উদ্দিন, কোম্পানীগঞ্জ  :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন এলাকার মটিয়া টিলায় পানিতে পড়ে নিখোঁজ হওয়া কিশোর তাহের মিয়া (১৭)-এর লাশ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত শনিবার (২১ তারিখ) ঈদের নামাজের আগে ওযু করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে নিখোঁজ হয় তাহের মিয়া। সে মটিয়া টিলা এলাকার বাসিন্দা রমজান মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায় হলেও বর্তমানে পরিবারসহ শাহ আরপিন এলাকায় বসবাস করছিলেন।

নিখোঁজের পরপরই স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার দুই দিন পর আজ দুপুরে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে শুরু থেকেই কিছু মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল, যা এলাকায় নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি করেছে। নিখোঁজের পর থেকে লাশ উদ্ধারের অপেক্ষায় ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে। অবশেষে লাশ উদ্ধার হওয়ায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট