1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ব্র্যাক মাইক্রোফাইনান্সের উদ্যোগে ছাগল পালনের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শাবিপ্রবিতে পূবালী ব্যাংকের ২টি বাস উপহার শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন বিকেল ৫টার পর বসতে না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা দিলো হকাররা এক বছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্নের পরিকল্পনা, ইসির পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রণয়ন চলছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন জসিম উদ্দিন রাজবির ব্যবসায়ী নেতা হাজী দিলওয়ার হোসেন’র সুস্থতা কামনায় পরিবারের দোয়া প্রার্থনা ইরানের নতুন ৫ শর্ত সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর আভাস প্রবাসী হজ্বযাত্রীদের নিয়ে সিপার এয়ার সার্ভিসের দ্বিতীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ড. শাহ জামাল নুরুল হুদা

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩৫৮ বার পড়া হয়েছে

সিলেট সদর উপজেলাসহ দেশ এবং বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ড. শাহ জামাল নুরুল হুদা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই পবিত্র আনন্দ যেন ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে- এই প্রত্যাশা ব্যক্ত করছি।

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ড. শাহ জামাল নুরুল হুদা আরও বলেন, সমাজে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করতে ঈদের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঈদের আনন্দকে কেন্দ্র করে সবাইকে ভেদাভেদ ভুলে আমাদের একে অপরের পাশে দাঁড়ানো উচিত। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

শুভেচ্ছা বার্তায় ড. শাহ জামাল নুরুল হুদা দেশ-বিদেশের সকল মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট