1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল মাজারে ডিসি সারওয়ার, খুললেন দানবাক্স মাজারে জমা হলো ১৭ লক্ষ ৬৫ হাজার টাকার বেশী সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান রাতে ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা কোম্পানীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, নিম্নাঞ্চল ও ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকা তলিয়ে গেছে সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা : সরাসরি চাকুরি পেলেন চাকুরিপ্রত্যাশীরা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল

সিলেটসহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মকসুদ আহমদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৫৭ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যকরী কমিটির শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং মেসার্স সিটি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. মকসুদ আহমদ।

 

এক শুভেচ্ছা বার্তায় বিশিষ্ট এ ব্যবসায়ী বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত ও আনন্দঘন উৎসব, যা আত্মসংযম, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। পবিত্র রমজান মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি অর্জন করে এবং ঈদের দিনে সেই সাধনার প্রতিফলন ঘটে আনন্দ ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে। ধর্মবর্ণ নির্বিশেষে এই ঈদ উৎসব ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা। ঈদ মোরারক।

 

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য ও মেসার্স সিটি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. মকসুদ আহমদ আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা আমাদের আশপাশের দরিদ্র ও অসহায় মানুষের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করি। আসুন, আমরা সবাই মিলে মানবিক মূল্যবোধকে জাগ্রত করি এবং একটি সহানুভূতিশীল সমাজ গড়ে তুলি।

 

মো. মকসুদ আহমদ সকলকে সামাজিক সম্প্রীতি বজায় রেখে ও হিংসা-বিদ্বেষ পরিহার করে সমাজ ও দেশের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান। এবং সর্বস্তরের মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট