1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটসহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মকসুদ আহমদ কোম্পানীগঞ্জে উপজেলা নির্বাচন ঘিরে সরগরম আলোচনায় সাহাব উদ্দিন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম মুনিম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চৌধুরী এন্ড লস্কর ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জুবের আহমদ লস্কর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবাধিকার নেতা মনসুর আহমদ লস্কর সরকার জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে : এম এ মালিক জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এড. সালেহ চৌধুরী’র ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সিসিকে’র কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবী আশরাফ খান সিলেটে সুরক্ষা বঞ্চিত মেয়েদের নিয়ে বি এড ৯১-৯২ ব্যাচের ইফতার মাহফিল কোম্পানীগঞ্জে ২০ টন চাল বিতরণ, উন্নয়ন পরিকল্পনার ঘোষণা—কর্মসংস্থান নিয়ে প্রশ্নে চাপে মন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবাধিকার নেতা মনসুর আহমদ লস্কর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটসহ দেশবাসী এবং বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উইমেন্স মডেল কলেজ সিলেটের চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জাতীয় সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগরের সভাপতি, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মনসুর আহমদ লস্কর।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই পবিত্র আনন্দ যেন ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে- এই প্রত্যাশা ব্যক্ত করছি।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জাতীয় সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক ও সিলেট মহানগর শাখার সভাপতি মনসুর আহমদ লস্কর আরও বলেন, সমাজে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করতে ঈদের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঈদের আনন্দকে কেন্দ্র করে সবাইকে ভেদাভেদ ভুলে আমাদের একে অপরের পাশে দাঁড়ানো উচিত। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

তিনি সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমান ভাই-বোনকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট