1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশ-বিদেশের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী সালমান আহমদ ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল হাদী পাভেল ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিসিকে’র ১৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খান বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজনে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ কুষ্টিয়ায় এবার লিচুর বাম্পার ফলন, বাজারে চাহিদা ও দাম বেশি হওয়ায় খুশি বাগান মালিকরা অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে জরুরি সভা

সিলেটে সুরক্ষা বঞ্চিত মেয়েদের নিয়ে বি এড ৯১-৯২ ব্যাচের ইফতার মাহফিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

সিলেটের খাদিম সুরমাগেইটস্থ সুরক্ষা বঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্র নিবাসী মেয়ে ও স্টাফদের নিয়ে কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের বি এড ৯১-৯২ ব্যাচের ইফতার মাহফিল গতকাল বুধবার ১৮ মার্চ, ২৮ রমজান কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কেন্দ্রের কৃষি ট্রেডের প্রশিক্ষক মো দেলোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল এর (অব.) শিক্ষক, সমাজকর্মী ও সংগঠক এডভোকেট মো আব্দুল মালিক, বিশ্বনাথ একলিমিয়া হাইস্কুল এর অব প্রধান শিক্ষক মো ফখর উদ্দিন, অব. নাজির ও সমাজকর্মী নুরুল ইসলাম লেচু, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো নুরুল ইসলাম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুরক্ষা বঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্র খাদিমের অনুমোদিত ১৬টি পদের মধ্যে ১০টি পদই শুন্য রয়েছে বিধায় নিবাসী মেয়েরা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত এই শূন্য পদে নিয়োগ দিয়ে সুরক্ষা বঞ্চিত মেয়েদের যর্থার্থ সেবা দেয়া প্রয়োজন। তারা নিবাসী মেয়েদের জীবনমান উন্নয়নের জন্য সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। বিশেষ করে কেন্দ্রের উক্ত কেন্দ্রের অসহায় মেয়েদেরকে ঈদবস্ত্র, ঈদের দিনে মিষ্টি মুখ এবং ঈদুল আযহার দিন কুরবানির পশুর গোশত দিয়ে ঈদের আনন্দে আনন্দিত করার জন্য বিত্তবান ও সমাজকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছেন বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট