1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ৮, আহত ৭ মে দিবসে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ ২ মে তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ সিলেটে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান শিশু স্বাস্থ্য, কৃষি ও কৃষক রক্ষায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর এর কর্মসূচি কোম্পানীগঞ্জে সাহিত্যচর্চার নতুন দিগন্ত, সাহিত্য সংসদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত অসহনীয় বিদ্যুতের লোডশেডিং বন্ধ না হলে ১১ মে প্রতিবাদ দিবস —- গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ তিন কুনী বিলের বেরিবাঁধ নিয়ে বিরোধ: কৃষকের ক্ষতির আশঙ্কা, ইজারাদার ও অভিযুক্তদের পাল্টাপাল্টি বক্তব্য বিদেশে কর্মসংস্থানে প্রতারণা রোধে কঠোর সরকার, নতুন লাইসেন্স স্থগিত — মন্ত্রী আরিফুল হক

কোম্পানীগঞ্জে ২০ টন চাল বিতরণ, উন্নয়ন পরিকল্পনার ঘোষণা—কর্মসংস্থান নিয়ে প্রশ্নে চাপে মন্ত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ থেকে :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা-এ প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী গতকাল বুধবার বারকি শ্রমিকদের মধ্যে ২০ টন চাল বিতরণ কার্যক্রমে অংশ নেন। তিনি নিজে উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন।

এ সময় মন্ত্রী সাংবাদিকদের সামনে ট্রাক টার্মিনাল, পর্যটন জোন এবং ক্রাশার শিফটিং পরিকল্পনাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্যচিত্র তুলে ধরেন। প্রবাসীদের কল্যাণে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে তিনি বলেন, প্রবাসীরা যেন উন্নত প্রশিক্ষণ পায়, সে বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও জানান, বিভিন্ন এলাকায় ফ্ল্যাট সেন্টারের ঘাটতি রয়েছে। এসব এলাকায় বড় পরিসরে ফ্ল্যাট সেন্টার নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া-কে নির্দেশনা দেন। পাশাপাশি প্রায় ৬-৭ বিঘা জমির ওপর একটি আধুনিক মানের স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনাও গ্রহণের নির্দেশ দেন তিনি।

তবে অনুষ্ঠানে স্থানীয় শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিয়ে প্রশ্ন ওঠে। এশিয়ান টেলিভিশনের সাংবাদিক শফিকুল ইসলাম মন্ত্রীর কাছে জানতে চান, কোম্পানীগঞ্জের খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের জন্য সরকারের কী উদ্যোগ রয়েছে। জবাবে মন্ত্রী বলেন, “শ্রমজীবী মানুষের জন্য ২০ টন চাল নিয়ে এসেছি এবং তা বিতরণ করা হয়েছে। সকলকে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
এদিকে এলাকাবাসীর অভিযোগ, কোম্পানীগঞ্জে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় নিম্নআয়ের মানুষ জীবিকার তাগিদে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনে জড়িয়ে পড়ছে। তাদের দাবি, পাথর কোয়ারি ও বালু মহাল বৈধভাবে চালু করা হলে লাখো শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

স্থানীয়রা আরও জানান, পাথর ও বালু নির্ভর এই অঞ্চলে বিকল্প কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত। তারা অভিযোগ করেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কোয়ারি চালুর বিষয়ে এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সাংবাদিকদের প্রশ্নেরও সন্তোষজনক উত্তর না দিয়ে মন্ত্রী বিষয়টি এড়িয়ে গেছেন বলে দাবি করেন তারা।

এলাকাবাসী সরকারের কাছে দ্রুত পাথর কোয়ারি চালুর দাবি জানিয়ে বলেন, এতে করে এই অঞ্চলের অর্থনীতি সচল হবে এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট