1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল মাজারে ডিসি সারওয়ার, খুললেন দানবাক্স মাজারে জমা হলো ১৭ লক্ষ ৬৫ হাজার টাকার বেশী সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান রাতে ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা কোম্পানীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, নিম্নাঞ্চল ও ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকা তলিয়ে গেছে সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা : সরাসরি চাকুরি পেলেন চাকুরিপ্রত্যাশীরা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী নিয়াজ মোঃ আজিজুল করিম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৪২৯ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডবাসীসহ দেশ ও বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহকে ঈদ শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সচিব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী নিয়াজ মোঃ আজিজুল করিম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডবাসীসহ বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

সিলেটের হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম আরো বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মূহুর্ত। ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহা সুযোগ। ঈদুল ফিতরের উৎসব আমাদের পারস্পরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী নিয়াজ মোঃ আজিজুল করিম প্রতিটি গৃহে শান্তির অমীয় ধারা প্রবাহিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে আবারো সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। ঈদ মোবারক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট