1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল (রহ.)-এর মানহাজ ও ঈদে মিলাদুন্নবী: ঐতিহাসিক তথ্য-উপাত্তের আলোকে বিশ্লেষণ বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জামিন নামঞ্জুর রংপুরে বাসায় ঢুকে সনাতন সম্প্রদায়ের একই পরিবারের চারজনকে হত্যা! জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস)’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা ১৭ বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল সিলেটে এএইচজেড এসোসিয়েট এর উদ্যোগে দিনব্যাপী ‘আইইএলটিএস অ্যান্ড বিগেষ্ট ইউকে স্টাডি ফেস্ট’ সম্পন্ন এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Hızlı kazanma yolları ve ekstra ödüller Bethub Casino ile

মৌলভীবাজারে কাটাগাং খাল খননকাজ উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বদলে যাবে ভাগ্য

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৮৬ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেক্স ::  শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় খাল খনন একটি যুগান্তকারী উদ্যোগ। খাল খনন সম্পন্ন হওয়ার পর এর দুই তীরে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছ রোপণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে, তেমনি স্থানীয় অর্থনীতিতেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

আজ(সোমবার) মৌলভীবাজার সদর উপজেলার কাটাগাং খাল খননকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী বলেন, খাল খননের ফলে সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এতে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা বছরে দুই ফসলের পরিবর্তে তিনটি ফসল চাষের সুযোগ পাবেন। এর মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে আরিফুল হক চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করলে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন অভিযাত্রা বাস্তবায়নে জনগণ আবারও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে।

অনুষ্ঠানে মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নাসের রহমান, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এবং বিএডিসির প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদরুল আলমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট