1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে চার খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ শাহজালাল (রহ.)-এর মানহাজ ও ঈদে মিলাদুন্নবী: ঐতিহাসিক তথ্য-উপাত্তের আলোকে বিশ্লেষণ বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জামিন নামঞ্জুর রংপুরে বাসায় ঢুকে সনাতন সম্প্রদায়ের একই পরিবারের চারজনকে হত্যা! জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস)’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা ১৭ বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল সিলেটে এএইচজেড এসোসিয়েট এর উদ্যোগে দিনব্যাপী ‘আইইএলটিএস অ্যান্ড বিগেষ্ট ইউকে স্টাডি ফেস্ট’ সম্পন্ন এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

সিলেটে মাইসান গ্রুপ অব কোম্পানীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪২০ বার পড়া হয়েছে
এখন সিলেট ডেক্স :: মাইসান গ্রুপ অব কোম্পানীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) নগরীর দক্ষিণ সুরমার লাউয়াইস্থ রয়েল ল্যাব ডট কম এর হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. আবু সাঈদ রাশেদ।
মাইসান গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা পরিচালক ডা: মিফতাহুল হোসেন সুইট এর সভাপতিত্বে ও রয়েল ল্যাব ডট কম ডায়াগনিস্ট সেন্টারের সহকারী ম্যানেজার রবিউল ইসলাম নাসির এর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক গাইনি বিশেষজ্ঞ ডা: মোছা: ইফফাত জাহান, প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা: নায়মা চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. তনিমা হাসান, অর্থপেডিক্স সার্জারির মেডিকেল অফিসার ডা: এমরান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম চৌধুরী, জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এম ফাহাদ, সায়মন মেডিকেল হলের স্বত্ত্বাধিকারী ডা. শাহ আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাইসান গ্রুপ অব কোম্পানীর ম্যানেজার মোসলেহ উদ্দিন বাবর, সিইও সাফওয়ান হোসেন স্বপ্নীল।
ডা. সুইট মডেল মেডিসিন শপ, রয়েল ল্যাব ডট কম, মাইসান ল্যাবরেটরিজ, মাইসান নিউট্রাসিউটিক্যালস এবং সাপ্তাহিক আমাদের সিলেট-এর যৌথ আয়োজনে ইফতার মাহফিলে ঔষধ কোম্পানী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সমাজসেবী মো: রমজান আলী।
ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মাইসান গ্রুপ-এর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্তমানবতার কল্যাণে মাইসান গ্রুপ অব কোম্পানী প্রতিষ্ঠালগ্ন থেকে মানবসেবায় নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে। বিগত সালে ট্রাস্টির মাধ্যমে দরিদ্র ৫৩ জন নারী পুরুষকে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন করা হয়েছে।
বর্তমানে ছানি অপারেশন কার্যক্রম চলমান আছে। ট্রাস্টির পক্ষ থেকে অসংখ্য গরিব ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা করা হয়, তা অব্যাহত রয়েছে। এছাড়াও ৭৭ জন ডায়াবেটিস রোগীকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে যা এখনও চলমান। ট্রাস্টির পক্ষ থেকে থ্যালাসেমিয়া রোগের শিশুদের ব্ল্যাড ডোনেশন দেয়া হয়। এছাড়াও ঔষধ কোম্পানীর পক্ষ থেকে দরিদ্র রোগীদের ঔষধ প্রদানের মাধ্যমে মানবিক কাজে সহযোগিতা করে যাচ্ছে। বক্তারা বলেন, রহমত, বরকত ও নাজাতের মাসে ইবাদক বন্দেগীর পাশাপাশি দেশ জাতি ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট