1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি সিলেট সফর উপলক্ষে এসএমপি কমিশনারের শাহজালাল ও শাহপরাণ মাজার পরিদর্শন দোয়ারাবাজারে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর-লুটপাটের অভিযোগ জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের। দোয়ারাবাজারে সফল উদ্যোক্তা সহকারী আনসার প্লাটুন কমান্ডার সফিকুল ইসলাম Büyük kazançların yolu: Sweet Bonanza demo tl sürümü সিলেটে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ ডেঙ্গুরোগী শনাক্ত Rooster Bet Casino mobil auf Android und iPhone spielen 2026 ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত পশ্চিম রায়গড়-ভটরপাড়া থেকে শিলঘাট-টিকরপাড়া পর্যন্ত এক মাইল, ধারাবহর হাসপাতাল বের হওয়ার রাস্তা পাকাকরণের দাবি

জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষের চারা বিতরণ উপলক্ষে এক প্রস্তুতি সভা ৯ সেপ্টেম্বর বুধবার বিকালে সিলেট নগরীর শাহজালাল উপশহরস্হ গার্ডেন টাওয়ারে অনুষ্ঠিত হয়।

জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান অরবিন্দু বর্মন এর সভাপতিত্বে এবং সুবাস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল।

জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার জেনারেল সেক্রেটারি সালমা বেগমের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে
বক্তব্য রাখেন জাসউস এর ভাইস চেয়ারম্যান কাশমির রেজা, মো হেদায়েত উল্লাহ, রাজিয়া সুলতানা,আকলিমা বেগম প্রমূখ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সুবাস এর অর্থ সম্পাদক মো ফখরুল ইসলাম।

সভায় সর্বসম্মতিক্রমে বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা যৌথ ভাবে সমাজ উন্নয়ন মূলক কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। উভয় সংস্থার সমন্বয় সাধনের জন্য একটি কমিটি গঠন করা হয়।

জাসউস এর সিনিয়র ভাইস চেয়ারম্যান অরবিন্দু বর্মন কে আহবায়ক ও ভাইস চেয়ারম্যান এবং সুবাস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন কে যুগ্ম আহবায়ক, জাসউস এর জেনারেল সেক্রেটারি সালমা বেগমকে যুগ্ম আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠিত হয়।

আলোচনা সভায় তিন দিনব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচি আগামী সপ্তাহে বাস্তবায়ন করতে জাসউস এর সমাজকল্যাণ সম্পাদক মোঃ হেদায়েত উল্লাকে প্রকল্প পরিচালক এবং সৈয়দ আছলাম হোসেন ও সালমা বেগম সহযোগী সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট কর্মসূচি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচিতে অতিথি হিসেবে সিলেট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক,জেলা শিক্ষা অফিসার,
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে উপস্থিতি রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট