1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল (রহ.)-এর মানহাজ ও ঈদে মিলাদুন্নবী: ঐতিহাসিক তথ্য-উপাত্তের আলোকে বিশ্লেষণ বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জামিন নামঞ্জুর রংপুরে বাসায় ঢুকে সনাতন সম্প্রদায়ের একই পরিবারের চারজনকে হত্যা! জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস)’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা ১৭ বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল সিলেটে এএইচজেড এসোসিয়েট এর উদ্যোগে দিনব্যাপী ‘আইইএলটিএস অ্যান্ড বিগেষ্ট ইউকে স্টাডি ফেস্ট’ সম্পন্ন এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Hızlı kazanma yolları ve ekstra ödüller Bethub Casino ile

সিলেটে এএইচজেড এসোসিয়েট এর উদ্যোগে দিনব্যাপী ‘আইইএলটিএস অ্যান্ড বিগেষ্ট ইউকে স্টাডি ফেস্ট’ সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

উচ্চশিক্ষা বিষয়ে পরামর্শদানকারী খ্যাতনামা প্রতিষ্ঠান এএইচজেড এসোসিয়েট এর আয়োজনে দিনব্যাপী ‘আইইএলটিএস অ্যান্ড বিগেষ্ট ইউকে স্টাডি ফেস্ট’ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (২২ আগস্ট) নগরীর জিন্দাবাজারস্হ হোটেল গ্র্যান্ড প্যালেসের ভেনক্যুইটি হলে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী অনুষ্ঠিত এই শিক্ষা মেলায় ইউকে’তে উচ্চশিক্ষায় আগ্রহী বিপুল সংখ্যক শিক্ষার্থীদের ঢল নামে।

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় আয়োজিত এবারের শিক্ষা মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরাসরি যুক্তরাজ্যের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, উচ্চশিক্ষা বিষয়ে এক্সপার্ট ও কাউন্সিলারদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলে পছন্দের বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট নির্বাচন, স্পট এডমিশন, সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড পর্যন্ত স্কলারশীপ লাভের সুযোগ এবং সম্পূর্ণ বিনামূল্যে ভিসার আবেদন ও ভিসা পাওয়ার প্রক্রিয়া-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিস্তারিত তথ্য জানার সুযোগ লাভ করেন। এই আয়োজনটি স্বপ্ন পূরনের পথে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে বলে অংশগ্রহণকারী অনেক শিক্ষার্থী অনুভূতি ব্যক্ত করেন।

এডুকেশন এক্সপো অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছাড়াও এএইচজেড-এর পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার (সিএম) ওয়াহিদ জামান, এমআইই পাথওয়েজে এনসিইউকের রিজিওন্যাল ম্যানেজার রাহিত পারভেজ জয়, দরগাহ গেইট কর্পোরেট শাখার ম্যানেজার তাহমিনা আক্তার, আরএন টাওয়ার শাখার ম্যানেজার সৈয়দা ফাতেহা, এমআইই ইংলিশ একাডেমি সিলেটর কো-অর্ডিনেটর তাহমিদুল ইসলাম, মিডিয়া ও এডমিনেস্ট্রেটিভ অফিসার সিনিয়র সাংবাদিক ছিদ্দিকুর রহমান-সহ এএইচজেড এসোসিয়েট সিলেটের দরগাহ গেইট ও আরএন টাওয়ারে শাখার কাউন্সিলার, কমপ্লায়েন্স, এপ্লিক্যান্টসহ কর্মরত অন্যান্যরা।

এছাড়াও এদিন অপর প্রতিষ্ঠান আইইএলটিস ও স্পোকেন ‘এমআই ইংলিশ একাডেমি সিলেট ’ শিক্ষার্থীদের জন্য শুধু এইদিনের অর্ধেকের কম খরচে সর্বোচ্চ ষাট ভাগ ছাড় দিয়ে পছন্দের কোর্সে ভর্তির এক দারুন অফার চালু করে। স্টাডি ফেস্টে অংশগ্রহণকারী অনেক শিক্ষার্থী এ সুযোগটি কাজে লাগিয়ে তাদের পছন্দের কোর্সে ভর্তির প্রক্রিয়া শেষ করেন।

উল্লেখ্য, এএইচজেড এসোসিয়েট প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, কুয়েত, সিঙ্গাপুর, ভুটান, নাইজেরিয়া, মিশর, পর্তুগাল, রুমানিয়াসহ বিশ্বের ষোলটি দেশে অত্যন্ত দক্ষতা, সুনাম ও সততার সাথে ইউকেগামীদের জন্য বিনামূল্যে ফ্রী ভিসা প্রসেসিং এর কাজ পরিচালনা করে আসছে। এএইচজেড এসোসিয়েট এর মাধ্যমে ইউকের ১৪০টি’র বেশি সেরা ও খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে থাকে আগ্রহী শিক্ষার্থীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট