1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
Programma VIP e Promozioni Ricorrenti su Cocoa Casino Vantaggi Esclusivi 2026 Supporto clienti via email e chat su Big Candy Casino tempi di risposta 2026 Provider di software su Spinmacho collaborazioni con i migliori sviluppatori 2026 পরিচালকের বিদায় সংবর্ধনায় ‘নির্বাচিত’ ৫০ নার্স! ওসমানী মেডিকেলে নোটিশ ঘিরে সাধারণ নার্সদের ক্ষোভ? দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আরিফ আহমদ চৌধুরী বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ইমদাদ চৌধুরী বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেসের র‍্যালি ও সভা অনুষ্ঠিত Sweet Bonanza slot temasıyla göz kamaştırıyor

কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে হত্যা মামলার ২ এজাহারভুক্ত আসামিসহ গ্রেফতার ৩

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (০৮ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার-এর দিকনির্দেশনায় এসআই জগৎ জ্যোতি দাস, এসআই নাজমুল হক মামুন, এএসআই নোমান মিয়াসহ একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে এ গ্রেফতার অভিযান সম্পন্ন করে।

পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর এলাকার বাসিন্দা আবুল হোসেন (৩৪) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া কোম্পানীগঞ্জ থানার মামলা নং-২৪, তারিখ ২৪ মে ২০২৬, পেনাল কোডের বিভিন্ন ধারায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামিরা আত্মগোপনে চলে যান। পরে তথ্যপ্রযুক্তি ও সোর্সিংয়ের সহায়তায় অভিযান চালিয়ে মামলার পলাতক ১১ নম্বর আসামি কুটু মিয়া (৫৫), পিতা মৃত মজফর আলী এবং ১২ নম্বর আসামি আব্দুর রহমান (৬৫), পিতা মৃত উমেদ আলী—উভয়কে খাগাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে একই দিনে পৃথক আরেক অভিযানে ৩নং তেলিখাল ইউনিয়নের দলইরগাঁও মাঝপাড়া এলাকা থেকে নন-জিআর ২০/৩৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জয়নাল মিয়া (৩৫), পিতা মৃত কালাই মিয়াকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকেও প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট