1. news@ekhonsylhet.com : ekhonsylhet : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. login@example.com : login :
  4. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৭৪ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেস্ক :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ, বৃহস্পতিবার সকাল ১০টায় জিন্দাবাজার সহির প্লাজার সামনে সমবেত হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবে সিলেট জেলা বিএনপি। এ কর্মসূচিতে জেলা বিএনপির পাশাপাশি সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

এছাড়া জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিজ নিজ উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।

কর্মসূচি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট