1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
Understanding reverse gamstop risks, rules, and how it works Immortal romance slot not on gamstop Insights for players গোয়াইনঘাটে ইসিএভুক্ত জাফলংয়ে সেভ মেশিন দিয়ে পাথর-বালু লুটপাট, চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ La PlayBun AI maneja prompts complejos con facilidad: La herramienta definitiva নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, স্বাধীন দুদক ও যৌক্তিক সংস্কারের দাবিতে সমাবেশ নবনিযুক্ত এসএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২১টি ড্রেজার জব্দ, ৯ জন আটক সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, গার্ড অব অনারে বরণ চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড় দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চারটি নৌকা দখল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কোম্পানীগঞ্জে উপজেলা নির্বাচন ঘিরে সরগরম আলোচনায় সাহাব উদ্দিন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৬০ বার পড়া হয়েছে

“নেতা নয়, সেবক হতে চাই” — চেয়ারম্যান পদে প্রস্তুত হাজী সাহাব উদ্দিন

শফিকুল ইসলাম  :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা ও প্রস্তুতি। সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা জুড়ে এখন নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।

চায়ের দোকান, পাড়া-মহল্লা, হাট-বাজার, মাঠ-ঘাট—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন। সাধারণ ভোটারদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল।

উপজেলাবাসীর একটি বড় অংশের মতামত অনুযায়ী, দলমত নির্বিশেষে উপজেলা চেয়ারম্যান হিসেবে তারা দেখতে চান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী মোঃ সাহাব উদ্দিন-কে। তিনি উপজেলার বৃহত্তম ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন-এর ভোলাগঞ্জ গ্রামের কৃতী সন্তান।

দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক সহায়তা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন হাজী সাহাব উদ্দিন। তৃণমূল পর্যায়ে তরুণ ও যুবসমাজের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছেন। স্থানীয়দের দাবি, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করায় তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে হাজী সাহাব উদ্দিন বলেন, “জনগণ যদি আমাকে সমর্থন দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে আমি তাদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবো। আমার রাজনীতি মূলত জনগণকে ঘিরেই। আমি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জনগণের সেবক হয়ে থাকতে চাই। আমি নেতা নয়, সেবক হতে চাই।”

নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হওয়ার আগেই সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে শুরু হয়েছে আলোচনা। ইতোমধ্যে অনেকেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।

হাজী সাহাব উদ্দিন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট