1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
Understanding reverse gamstop risks, rules, and how it works Immortal romance slot not on gamstop Insights for players গোয়াইনঘাটে ইসিএভুক্ত জাফলংয়ে সেভ মেশিন দিয়ে পাথর-বালু লুটপাট, চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ La PlayBun AI maneja prompts complejos con facilidad: La herramienta definitiva নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, স্বাধীন দুদক ও যৌক্তিক সংস্কারের দাবিতে সমাবেশ নবনিযুক্ত এসএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২১টি ড্রেজার জব্দ, ৯ জন আটক সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, গার্ড অব অনারে বরণ চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড় দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চারটি নৌকা দখল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাংবাদিক তুরাবসহ জুলাই শহিদদের পরিবারে এমপি এমরান আহমদ চৌধুরীর ভালোবাসার পরশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেক্স  :: সিলেটে পুলিশের গুলিতে নিহত শহিদ সাংবাদিক আবু তাহের মো. তুরাব (এটিএম তুরাব)-সহ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জুলাই বিপ্লবের শহিদদের পরিবারে ভালোবাসার পরশ দিয়েছেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

গতবারের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জুলাই বিপ্লবের সময় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বীর শহিদদের পরিবারে উপহার দিয়েছেন তিনি।

বুধবার (১৮ মার্চ) দিনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী নিজে উপস্থিত হয়ে এসব উপহার পৌঁছে দেন।
এসময় তিনি বলেন- বিএনপি সরকার জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের পাশে রয়েছে। তাদের পরিবার যাতে সঠিক বিচার পায় সেই চেষ্টা করছে বর্তমান সরকার।

সিলেট-৬ আসনের সাংসদ আরও বলেন- তারেক রহমানের সরকার জনআকাঙ্ক্ষার সরকার। এই সরকারের আমলে কোনো একজন মানুষও অবিচারের শিকার হবে না।
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জুলাই শহিদদের পরিবারে উপহার পৌঁছে দেওয়ার সময় এমরান আহমদ চৌধুরীর সঙ্গে প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট