1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মে দিবসে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ ২ মে তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ সিলেটে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান শিশু স্বাস্থ্য, কৃষি ও কৃষক রক্ষায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর এর কর্মসূচি কোম্পানীগঞ্জে সাহিত্যচর্চার নতুন দিগন্ত, সাহিত্য সংসদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত অসহনীয় বিদ্যুতের লোডশেডিং বন্ধ না হলে ১১ মে প্রতিবাদ দিবস —- গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ তিন কুনী বিলের বেরিবাঁধ নিয়ে বিরোধ: কৃষকের ক্ষতির আশঙ্কা, ইজারাদার ও অভিযুক্তদের পাল্টাপাল্টি বক্তব্য বিদেশে কর্মসংস্থানে প্রতারণা রোধে কঠোর সরকার, নতুন লাইসেন্স স্থগিত — মন্ত্রী আরিফুল হক তদন্ত কমিটির সুপারিশের পরও ২৬ দিন পার হলেও তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি

১৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমিনুল হক বেলালের ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে
সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক
এখন সিলেট ডেক্স :: সিলেট মহানগরীর ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও মহানগর তাঁতী দলের সদস্য সচিব আমিনুল হক বেলালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) নগরীর পূর্ব মিরাবাজারস্থ গ্র্যান্ড মাফি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে দেশের সেবা করতে পারেন, সেই লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।
আমিনুল হক বেলালের সভাপতিত্বে ও ১৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমনের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। আজ জাতি প্রতিটি মুহূর্তে তাঁর অভাব অনুভব করছে।”
তিনি আরও বলেন, “আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনমানুষের ¬¬¬অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি রিয়াজ আহমদ ও জুবের আহমদ, ১৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জিয়াদ আহমদ,  আনু আহমদ, তপু আহমদ, রেজওয়ান উদ্দিন সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য  তছির আলী, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুক গাজী, মহানগর তাঁতী দলের যুগ্ম আহবায়ক মাসুম আহমদ, সদস্য রুবেল আহমদ, এনাম আহমদ, শাহাজাহান আহমদ, হেলাল আহমদ, হাজী লোকমান আহমদ, আহাদুল ইসলাম শিপলু, আব্দুল আউয়াল, ইউনুস আহমদ, জুনেল আহমদ, সারওয়ার আহমদ, দেলওয়ার হোসেন, শিমুল আহমদ, শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপি নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনা করা হয়। ইফতার মাহফিলে সিলেট মহানগর বিএনপি, ১৯নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট