1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, স্বাধীন দুদক ও যৌক্তিক সংস্কারের দাবিতে সমাবেশ নবনিযুক্ত এসএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২১টি ড্রেজার জব্দ, ৯ জন আটক সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, গার্ড অব অনারে বরণ চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড় দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চারটি নৌকা দখল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বগুলাবাজার ইউনিয়ন যুবদলের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হাত কেটে ফেলার হুমকি? ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত এনজেএল হসপিটাল ও ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব হেড-নেক ক্যান্সার ডে পালিত

দক্ষিণ সুরমায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৩৪ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেক্স  :: সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় জেলা তথ্য অফিস, সিলেট-এর উদ্যোগে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’ নারীর ক্ষমতায়নকে আরও সুদৃঢ় করবে। এই উদ্যোগের মাধ্যমে পরিবারের নারীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে। সমাজের সার্বিক উন্নয়নে নারীর অংশগ্রহণ বাড়াতে ‘ফ্যামিলি কার্ড’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকার ক্ষমতায় আসার মাত্র ২১ দিনের মাথায় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ সময় তিনি সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন এবং বলেন, জনগণের সহযোগিতা পেলে সরকার পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সক্ষম হবে।

জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারওয়ার অভি। অনুষ্ঠানে স্থানীয় নারীরা অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট