1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কোম্পানীগঞ্জে সাহিত্যচর্চার নতুন দিগন্ত, সাহিত্য সংসদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত অসহনীয় বিদ্যুতের লোডশেডিং বন্ধ না হলে ১১ মে প্রতিবাদ দিবস —- গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ তিন কুনী বিলের বেরিবাঁধ নিয়ে বিরোধ: কৃষকের ক্ষতির আশঙ্কা, ইজারাদার ও অভিযুক্তদের পাল্টাপাল্টি বক্তব্য বিদেশে কর্মসংস্থানে প্রতারণা রোধে কঠোর সরকার, নতুন লাইসেন্স স্থগিত — মন্ত্রী আরিফুল হক তদন্ত কমিটির সুপারিশের পরও ২৬ দিন পার হলেও তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি সিলেটে গুরুকূল জ্ঞানগৃহের ‘গীতা স্কুল’ র শুভ উদ্বোধন অনুষ্ঠিত রাজনৈতিক প্রতিহিংসায় আটকে পড়া বড়চক বিদ্যালয় জাতীয়করণ সময়ের দাবি কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলনবিরোধী অভিযানে আটক ৬, দণ্ডিত ৫ — প্রশাসন ও পুলিশের কঠোর অবস্থানে স্বস্তি ছাতকে ফজল মিয়া হত্যা: প্রধান আসামি ‘ত্রাস’ হারুন র‍্যাব-৯ এর হাতে গ্রেপ্তার ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাদের স্মরণে শাহজালাল (রহ.) মাজারে দোয়া মাহফিল

গোলাপগঞ্জে জুলাই যোদ্ধা সংসদের ইফতার মাহফিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে —লিটন আহমদ

এখন সিলেট ডেক্স :: জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক লিটন আহমদ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের ফসল আজকের গণতান্ত্রিক সরকার। জাতিকে ফ্যাসিবাদ মুক্ত করতে ও গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় জুলাই যোদ্ধাগণ অগ্রনী ভুমিকা পালন করেছেন। দেশ ও জাতির স্বার্থ সংরক্ষণ এবং জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্খা পূরণে জুলাই যোদ্ধাদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। ন্যায্য দাবী দাওয়া আদায়ে জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি রোববার (৮ মার্চ) গোলাপগঞ্জ উপজেলা জুলাই যোদ্ধা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা সদরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত মাহফিলে জুলাই শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পালন করা হয়।

জুলাই যোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জুলাই যোদ্ধা সংসদের সদস্য সচিব নোমান আহমদ ও জুলাই সৈনিক জাবেদুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জুলাই যোদ্ধা মোঃ সাহেল আহমদ, মুর্শেদ আহমদ, হালিম আহমদ, শিপলু আহমদ, দুলভ আহমদ, জামিল আহমদ, জিয়া উদ্দিন, বসির আহমদ, নজরুল হোসেন, লায়েক আহমদ, জহির উদ্দিন, তাজেল আহমদ, সাহেদ আহমদ ও শফিক আহমদ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট