1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে প্রেমিককে নিয়ে প্রাক্তন স্বামীর ফ্লাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে ব্যবসায়ীর খোলা চিঠি “আজ গ্রেফতার, কালই জামিনে মুক্ত,অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়ে বিপন্ন সমাজ” রাতভর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরজুড়ে চিরুনি তল্লাশি, মাদক-জুয়া নির্মূলে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আমি মুসলিম হিসেবে মন্দিরে সহযোগীতা করতে পারি না : ফাাহিম আল চৌধুরী সাংবাদিক রাজনের বাসায় চুরি: প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট, তদন্তে পুলিশ কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে হত্যা মামলার ২ এজাহারভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ছাতক- কোম্পানীগঞ্জ সীমান্তে স্বপ্নের অগ্রযাত্রা সেতুর উদ্বোধন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল

কঠোর হুঁশিয়ারি সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৫৯ বার পড়া হয়েছে
এখন সিলেট ডেক্স :: সিলেট নগরীর চৌকিদেখিস্থ পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহের অনুরোধ করায় পাম্পকর্মী মিঠু গোয়ালাকে (২২) উশৃঙ্খল তরুণদের মারধর ও গুরুতর আহত করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাম্প মালিকদের সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পাম্পটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক আলী আফছার ফাহিম প্রমুখ। নেতৃবৃন্দ আক্রান্ত পাম্পের ক্যাশিয়ার রঞ্জন কান্তি চৌধুরীর সাথে কথা বলেন ও ঘটনার বিস্তারিত শুনেন।পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বলেন, জ্বালানি সংকটের এই সময়ে পাম্পের কর্মীরা দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন। নিয়মতান্ত্রিকভাবে জ্বালানি সংগ্রহের অনুরোধ করা কি অপরাধ? তুচ্ছ ঘটনায় একজন কর্মীকে এভাবে মারধর ও রক্তাক্ত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।তারা আরও বলেন, পাম্পগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি মঙ্গলবারের আল্টিমেটামের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তবে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, সোমবার (৯ মার্চ) ইফতারের আগে সিরিয়াল মানতে বলায় মিঠু গোয়ালা নামের ওই বিক্রয়কর্মীকে ছুরিকাঘাত ও মারধর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এবং তেল সরবরাহের দাবিতে সিলেটে পেট্রোল পাম্প মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট