1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা মাইলফলক হয়ে থাকবে: আবুল কাহের শামীম প্রভাষক আজাদ উদ্দিনের স্মরণে বন্ধু চিরন্তন সিলেটের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ সিলেটে থানা ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সাত শতাব্দীর প্রথার অবসান: স্বচ্ছতা ও উন্নয়নের পথে সিলেটের ঐতিহাসিক দরগাহ ব্যবস্থাপনা দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন

জৈন্তাপুরে অবৈধ কর্মকাণ্ডে জিরো টলারেন্স ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩০৪ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেক্স :: সিলেটের জৈন্তাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কঠোরভাবে আইনশৃঙ্খলা রক্ষায় নির্দেশনা দেন।

সভায় মন্ত্রী জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে সেখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস দেন। একই সঙ্গে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকট নিরসনের বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বললে তিনি ধাপে ধাপে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন।

বিভিন্ন দপ্তরের সমস্যা ও চাহিদার বিষয়ে তিনি বলেন, জৈন্তাপুরের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করা, চিকিৎসক সংকট নিরসন এবং রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সরবরাহের বিষয়ে দ্রুত অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও সেতুর কাজ শুরু, জৈন্তাপুর পৌরসভা অনুমোদন, উপজেলার পাশের পুকুরে গাইড ওয়াল নির্মাণ, ঘাট ও ওয়াকওয়ে নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, প্রবাসীদের তিন হাজার মেধাবী ছেলে-মেয়েকে প্রতিবছর এসএসসি পর্যায়ে ২৫ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ে ৩৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়ার প্রস্তাব দ্রুত অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ মূলত শ্রমজীবী অধ্যুষিত এলাকা। এসব এলাকার শ্রমিক ও তাদের সন্তানদের সুচিকিৎসা নিশ্চিত করতে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। এ হাসপাতালের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা সভাপতিেত্ব মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফারুক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরে মন্ত্রী বিভিন্ন ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়াসামগ্রী, দুস্থদের মাঝে ঢেউ টিন ও সেলাই মেশিন এবং শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এছাড়া জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নতুন উপজেলা পরিষদ ভবন এবং জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট