1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা মাইলফলক হয়ে থাকবে: আবুল কাহের শামীম প্রভাষক আজাদ উদ্দিনের স্মরণে বন্ধু চিরন্তন সিলেটের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ সিলেটে থানা ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সাত শতাব্দীর প্রথার অবসান: স্বচ্ছতা ও উন্নয়নের পথে সিলেটের ঐতিহাসিক দরগাহ ব্যবস্থাপনা দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন

এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪২৬ বার পড়া হয়েছে
এখন সিলেট ডেক্স :: সিলেটে বসবাসরত শান্তিগঞ্জ উপজেলাবাসীর সংগঠন ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১৭ রমজান নগরীর মদিনা মার্কেটস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার প্রায় ৫০ জন এতিম শিশু ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ অংশ নেন। শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপনের সঞ্চালনায়অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ আনছার উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক ডা. নাজমুস সাকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির কামালী, শান্তিগঞ্জ সমিতি সিলেটের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন, সিটি মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক রাজন, সুনামগঞ্জ সমিতি সিলেটের সহ-সভাপতি নাদিরা সুলতানা, শান্তিগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবাদুর রহমান, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি বেলায়েত আহমদ ও এলাফ উদ্দিন ভূঁইয়া ময়না, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম।  ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন জামেয়া আমিনিয়া এতিমখানা নেহারীপাড়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সাজ্জাদুর রহমান আমিনী।
অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, সহ-সভাপতি এম. সোয়েব আহমদ, বদরুল আলম টিপু, দানিয়েল হাসান, মাস্টার তালেব হোসেন ও মশিউর রহমান জায়গীরদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শিহাব খান, যুগ্ম সম্পাদক সাংবাদিক এম জে এইচ জামিল, হেলাল আহমদ ও আব্দুল গফফার, সহ-সাধারণ সম্পাদক ভুলন কান্তি তালুকদার, সাইদুল ইসলাম ও আজমল হোসেন শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ভুঁইয়া, শামসুল ইসলাম সাপ্তাব ও দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সাইরুল ইসলাম চৌধুরী, সাহিত্য সম্পাদক কবি আজমল হোসেন, আইন সম্পাদক টি এম ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক রাজিব হোসাইন শাহিদ, সমাজ কল্যাণ সম্পাদক ফয়সল আহমদ, সহ-কোষাধ্যক্ষ এলমান আহমদ তানজির, সদস্য শিহাব উদ্দিন স্বপন, মাহফুজ হোসাইন, বেলাল খান এবং শোয়েব খান প্রমুখ। বক্তারা বলেন, এতিমদের সাথে নিয়ে ইফতার করা অত্যন্ত সওয়াবের কাজ। শান্তিগঞ্জ সমিতি সিলেট সবসময়ই সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট