1. hello@ekhonsylhet.com : - : -
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোম্পানীগঞ্জে সিলেট জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান হিল্লাল আহমেদ হেলাল কোম্পানীগঞ্জে উদ্যোক্তা কমিনিউটি ইউসিবির ৩দিন ব্যাপী উদ্যোক্তার পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত সিলেট জেলা ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে এমপি এমরান আহমদ চৌধুরীর গভীর শোক এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন জৈন্তাপুরের উন্নয়নে ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী প্রান্তিক খাসিয়া জনগোষ্ঠীর পাশে Upasham Plus, টেলিমেডিসিনে পৌঁছাচ্ছে চিকিৎসাসেবা

কোম্পানীগঞ্জে সিলেট জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সিলেটের কোম্পানীগঞ্জে আনন্দ মিছিল করেছেন উপজেলা যুবদলের তৃণমূল নেতাকর্মীরা।

শনিবার বিকেলে উপজেলার লাছখাল পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ স্মৃতিসৌধের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের তৃণমূল কর্মী আরিফ চৌধুরী রাজ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, যুবদল কর্মী কাউছার আহমেদ, মিলাদ আহমদ, আশিকুর রহমান, ইব্রাহিম, জাকির, ফরহাদ, মিজান, আরিয়ান, কুহিনূর, শাহিন, রুবেল, বাবুলসহ স্থানীয় নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আরিফ চৌধুরী রাজ বলেন, সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানাতেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। নবগঠিত কমিটিতে যারা স্থান পেয়েছেন, তারা সবাই দুর্দিনের পরীক্ষিত নেতা বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নতুন কমিটির নেতৃত্বে কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলকে একটি সুষ্ঠু ও সুন্দর সাংগঠনিক কাঠামোর মধ্যে এগিয়ে নিতে তৃণমূল নেতাকর্মীরা সর্বোচ্চ সহযোগিতা করবেন।

এ সময় তিনি নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

পরে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট