1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল (রহ.)-এর মানহাজ ও ঈদে মিলাদুন্নবী: ঐতিহাসিক তথ্য-উপাত্তের আলোকে বিশ্লেষণ বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জামিন নামঞ্জুর রংপুরে বাসায় ঢুকে সনাতন সম্প্রদায়ের একই পরিবারের চারজনকে হত্যা! জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস)’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা ১৭ বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল সিলেটে এএইচজেড এসোসিয়েট এর উদ্যোগে দিনব্যাপী ‘আইইএলটিএস অ্যান্ড বিগেষ্ট ইউকে স্টাডি ফেস্ট’ সম্পন্ন এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Hızlı kazanma yolları ve ekstra ödüller Bethub Casino ile

সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, গার্ড অব অনারে বরণ

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা শনিবার (১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হয়।

বিকেল ৪টায় তিনি সিলেট এম.এ.জি. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পুলিশ অফিসার্স মেসে উপস্থিত হলে কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল নবনিযুক্ত পুলিশ কমিশনারকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।

দায়িত্ব গ্রহণের পর সন্ধ্যায় পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেন এবং মাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। দেশ, জাতি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরবর্তীতে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে উপস্থিত হয়ে বিভিন্ন শাখার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এসএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি জনগণমুখী পুলিশিং, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং সেবার মান আরও বৃদ্ধির লক্ষ্যে সবাইকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিবি) মোঃ আকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

নবনিযুক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সিলেট মহানগরে জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট