1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব Sweet Bonanza oynayarak şansını 💰 renkli makaralarda dene সিলেট ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত ‘কোয়ারি খুলে কর্মসংস্থান দিন’—আলেক তালুকদার এসএসসি পরিক্ষায় সাংবাদিক কণ্যা তাম্মির কৃতিত্ব পূর্ণ সাফল্য: অভিনন্দন ও শুভেচ্ছা Bahis severlerin tercih ettiği güvenilir adres Mariobet giriş güncel sistemidir Youwin casino ile kayıpsız yatırım çekme yöntemleri

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হাত কেটে ফেলার হুমকি?

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

দোয়ারাবাজারে বরইউড়ি মাদ্রাসায় মানববন্ধন: ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হাত কেটে ফেলার হুমকির অভিযোগের প্রতিবাদ, সাবেক অধ্যক্ষের গ্রেপ্তারের দাবি

এম ডি ফারুক মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বরইউড়ি দারুস সুন্নাত বহুমুখী আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজকে ফোনে অশালীন ভাষায় গালিগালাজ ও হাত কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় এলাকাবাসী।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণ ও প্রধান ফটকের সামনে ‘সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বডি এবং এলাকাবাসী’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ এ. এফ. এম. সৈয়দ হোসেন সম্প্রতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তাঁর হাত কেটে ফেলার হুমকি দেন। বক্তাদের দাবি, এ ধরনের আচরণ একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে অস্থিতিশীল করে তুলেছে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।

বক্তারা আরও বলেন, একজন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক প্রধানের কাছ থেকে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তারা অবিলম্বে অভিযুক্ত সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মালেক, আব্দুর রহমান, তাজুল ইসলাম ও গিয়াস উদ্দিন; স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আছির উদ্দিন মেম্বার ও আব্দুল গফুর; সাবেক শিক্ষার্থীদের পক্ষে হারুন মিয়া ও মইনুল হাসান; এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ফাতেমা আক্তার, স্বর্ণা আক্তার, নাইমা আক্তার, সুয়াইব আহমদ, জুবায়ের হোসাইন ও সোলাইমান আহমদ।

কর্মসূচিতে প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ এ. এফ. এম. সৈয়দ হোসেনের বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এছাড়া তিনি এলাকায় না থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট