1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব Sweet Bonanza oynayarak şansını 💰 renkli makaralarda dene সিলেট ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত ‘কোয়ারি খুলে কর্মসংস্থান দিন’—আলেক তালুকদার এসএসসি পরিক্ষায় সাংবাদিক কণ্যা তাম্মির কৃতিত্ব পূর্ণ সাফল্য: অভিনন্দন ও শুভেচ্ছা Bahis severlerin tercih ettiği güvenilir adres Mariobet giriş güncel sistemidir Youwin casino ile kayıpsız yatırım çekme yöntemleri

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

আইন-শৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ উছমান গনিকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়।

জানা গেছে, আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। দীর্ঘ প্রায় তিন দশকের কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এই থানার দায়িত্ব নিতে যাচ্ছেন।

মোহাম্মদ উছমান গনি শেরপুর জেলার নকলা উপজেলার পূর্ব চিথলীয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. মুনসুর আলী। ১৯৯৬ সালের ১০ মার্চ তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রায় ৩০ বছর ৪ মাসের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি জৈন্তাপুর থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর নিষ্ঠা ও কর্মদক্ষতা সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রশংসিত হয়েছে।

শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ঢাকার অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।

সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলা দীর্ঘদিন ধরেই মাদক, চোরাচালান, অবৈধ পাথর উত্তোলন, জুয়া এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনে পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত। এমন প্রেক্ষাপটে অভিজ্ঞ এই কর্মকর্তার পদায়নকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

নবপদায়নপ্রাপ্ত ওসি মোহাম্মদ উছমান গনি বলেন, “কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব। মাদক, জুয়া, চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্য অর্জনে সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধীজন ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত কোম্পানীগঞ্জ গড়ে তুলতে চাই।”

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, নতুন ওসির নেতৃত্বে কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। একই সঙ্গে জনগণবান্ধব পুলিশিং নিশ্চিত করে সাধারণ মানুষের আস্থা অর্জনে তিনি সফল হবেন বলেও তারা প্রত্যাশা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট