1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব Sweet Bonanza oynayarak şansını 💰 renkli makaralarda dene সিলেট ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত ‘কোয়ারি খুলে কর্মসংস্থান দিন’—আলেক তালুকদার এসএসসি পরিক্ষায় সাংবাদিক কণ্যা তাম্মির কৃতিত্ব পূর্ণ সাফল্য: অভিনন্দন ও শুভেচ্ছা Bahis severlerin tercih ettiği güvenilir adres Mariobet giriş güncel sistemidir Youwin casino ile kayıpsız yatırım çekme yöntemleri

সিলেটে ২৪ ঘন্টায় নতুন করে আরও দুই শিশুর মৃত্যু!

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর ঘটনা থামছেই না। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও দুই শিশু মারা গেছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে সিলেটে মারা গেছে ১০৭ জন।বুধবার (২২ জুলাই) সকালে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ল্যাব পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে উপসর্গ নিয়ে নতুন করে ৭১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।মারা যাওয়া দুই শিশুর একজনের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়, অন্যজনের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় হাম ও রুবেলায় আক্রান্ত হয়েছেন মোট ৫৬৮ জন।বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২২৭ জন সন্দেহভাজন হাম রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি ৮৩ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৭৬ জন।স্বাস্থ্য বিভাগের সবশেষ হিসাব অনুযায়ী, সিলেট বিভাগে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে মারা গেছেন ১০৩ জন, আর পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মৃত্যু হয়েছে চারজনের। দুই ধরনের মৃত্যু মিলিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১০৭ জনে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট