1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব Sweet Bonanza oynayarak şansını 💰 renkli makaralarda dene সিলেট ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত ‘কোয়ারি খুলে কর্মসংস্থান দিন’—আলেক তালুকদার এসএসসি পরিক্ষায় সাংবাদিক কণ্যা তাম্মির কৃতিত্ব পূর্ণ সাফল্য: অভিনন্দন ও শুভেচ্ছা Bahis severlerin tercih ettiği güvenilir adres Mariobet giriş güncel sistemidir Youwin casino ile kayıpsız yatırım çekme yöntemleri

আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের (সিজিডি) ব্যবস্থাপনায় এক মনোমুগ্ধকর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সিজিডি কিক ফেস্ট-২০২৬।

শুক্রবার (১৭ জুলাই) সিলেট শহরতলীর আভালন স্পোর্টস ক্লাব মাঠে এই প্রাণবন্ত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রিজিয়ন ভিত্তিক মোট ১২টি দলের অংশগ্রহণে দিনব্যাপী এই টুর্নামেন্ট চলমান থাকে। প্রতিযোগিতা শেষে টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ও আকর্ষণীয় ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সিলেট ডিভিশন স্কাই টিম এবং সিলেট ডিভিশন স্টার টিম। নির্ধারিত সময়ে খেলা সমতায় থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ২-০ গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিলেট ডিভিশন স্কাই টিম এবং রানার-আপ হয় সিলেট ডিভিশন স্টার টিম। পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ ভূষিত হন সিলেট মেট্রো স্কাই-এর টেরিটোরি প্রধান কামরুল ইসলাম রিয়াজ।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী আয়োজনে উপস্থিত ছিলেন সিলেট স্টার-এর বিভাগীয় প্রধান মো: মহসিন,সিলেট বিএসসি-এর বিভাগীয় প্রধান মো: মীর হোসেন এবং সিলেট স্কাই-এর বিভাগীয় প্রধান সাইদুজ্জামান সোহেল। এছাড়াও বিভিন্ন রিজিয়ন ও টেরিটোরির প্রধানগণ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

দৈনন্দিন পেশাগত ব্যস্ততা ও রুটিন কাজের মাঝে এমন চমৎকার এবং ভিন্নধর্মী একটি স্পোর্টস ফেস্টিভ্যালে অংশ নিতে পেরে অংশগ্রণকারী কর্মীবৃন্দ অত্যন্ত উৎফুল্ল ও আনন্দ প্রকাশ করেন। তারা মনে করেন, নিয়মতান্ত্রিক কাজের বাইরে এই ধরনের ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন কর্মীদের মানসিক রিফ্রেশমেন্টের পাশাপাশি পেশাগত কাজে আরও বেশি মনোযোগী, উদ্যমী ও সুশৃঙ্খল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট