1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এখনও স্বপদে বহাল, তিনির খুটির জোর কোথায়? সিলেটে নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ‘র যোগদান এক মহীয়সী নারীর অকাল প্রয়াণে চারিদিকে শোকের ছায়া দেশের অন্যান্য অঞ্চল যেন সিলেটিদের মতো ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে কাজ করেন : আরিফ নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি

সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের নির্দেশনায় মহানগরবাসীর জন্য মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কর্মসূচি শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ, ১৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, নগরীর মোগলাবাজার থানার ২৭ নং ওয়ার্ডের আলমপুর এলাকায় এবং দক্ষিণ সুরমা থানার ২৫ নং ওয়ার্ডের মার্কাস পয়েন্টে পৃথকভাবে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সর্বস্তরের জনগণ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক প্রভাব তুলে ধরে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। বক্তারা আরও উল্লেখ করেন যে, আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমের পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্বশীল অংশগ্রহণ ও সামাজিক প্রতিরোধই মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ সময় উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট