1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব Sweet Bonanza oynayarak şansını 💰 renkli makaralarda dene সিলেট ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত ‘কোয়ারি খুলে কর্মসংস্থান দিন’—আলেক তালুকদার এসএসসি পরিক্ষায় সাংবাদিক কণ্যা তাম্মির কৃতিত্ব পূর্ণ সাফল্য: অভিনন্দন ও শুভেচ্ছা Bahis severlerin tercih ettiği güvenilir adres Mariobet giriş güncel sistemidir Youwin casino ile kayıpsız yatırım çekme yöntemleri

সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের লর্ড মেয়র, মেয়র ও বিভিন্ন কাউন্সিলে নবনির্বাচিত ৯ জন কাউ‌ন্সিলারকে সংবর্ধনা প্রদান করা হ‌য়ে‌ছে।

গত ৫ জুলাই রবিবার পুর্ব লন্ডনের মাইদা গ্রিলের বেংকুটিক হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের সা‌বেক সভাপ‌তি পীর আহমদ কুতুব এর সভাপতিত্বে ও বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ শফর আলী, উপদেষ্টা আহমদ ম‌য়েজ ও যুগ্ম সম্পাদক সৈয়দ হিলাল সাইফ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সুচনা বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সৈয়দ আমীরুল ইসলাম আনা।

সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের সভাপতি সৈয়দ জিল্লুল হক বলেন, ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের নবনির্বাচিত সকল গুনি মানুষকে সম্মানিত করতে পেরে আমরা অত্যান্ত আনন্দিত ও গর্বিত। আমাদের প্রাণের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আগতদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, আগামীতে সমিতির পক্ষ থেকে এভাবেই প্রবাসীদের বিভিন্ন পর্যায়ে এগিয়ে যাওয়া গৌরব অর্জন কারীদের সম্মাননা প্রদান অব্যাহত থাকবে। তিনি বলেন, ব্রিটেনে বসবাসরত সৈয়দপুরের কৃতি সন্তানদের বিভিন্ন কর্মক্ষেত্রে অবদানের জন্য এধরনের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে সংবর্ধিত অ‌তিথির বক্তব্য রাখেন পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদির, কিডারমিনস্টার টাউন কাউন্সিলের মেয়র সাজু মিয়া, রেডব্রিজ বরা কাউন্সিলের কাউন্সিলার কামাল হোসেন কুরেশী, নিউহ্যাম বরা কাউন্সিলের কাউন্সিলার সৈয়দ হোসেন আহমদ, ডার্লিংটন বরা কাউন্সিলের কাউন্সিলার সাজনা আলী, রেডব্রিজ বরা কাউন্সিলের কাউন্সিলার সৈয়দা সায়মা আহমদ, রেডব্রিজ বরা কাউন্সিলের কাউন্সিলার সৈয়দা ফেরদৌসি পাশা, ইস্ট স্ট্যাফোর্ডশায়ার কাউন্সিলের কাউন্সিলার সৈয়দ আনোয়ার হোসেন, টাওয়ার হ্যামলেটস বরা কাউন্সিলের কাউন্সিলার ফায়সাল আহমদ।

সংব‌র্ধিত অতিথিগণ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপু‌র গ্রাম থে‌কে আসা ব্রিটেনের মেইনস্ট্রীম রাজনীতির সাথে জড়িত। বৃ‌টে‌নে তারা কেউ প্রথম প্রজন্ম, কেউ বা দ্বিতীয় প্রজ‌ন্মের নেতৃবৃন্দ।
সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের পক্ষ থেকে সংব‌র্ধিত অ‌তি‌থি‌দের ফুল দি‌য়ে বরণ এবং প্রত্যেক অ‌তি‌থি‌কে সার্টিফি‌কেট প্রদান করা হয়।

সমিতির সদস্য ঈসমাইল ইসলাম সৈয়দ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব‌্য রা‌খেন সুরমা প‌ত্রিকার প্রধান সম্পাদক কবি ফরিদ আহমদ রেজা, কমিউ‌নি‌টি নেতা কে এম আবু তা‌হের চৌধুরী, সাপ্তা‌হিক জনম‌তের প্রধান সম্পাদক ও লন্ডন বাংলা প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি সৈয়দ নাহাস পাশা, মওলানা আব্দুল কা‌দির সা‌লেহ, স‌লি‌সিটার সৈয়দ শাহীন, মুহাম্মদ র‌ফিকুল বারী, উপ‌দেষ্টা সৈয়দ হাসান আহমদ, হো‌টেল পলা‌শের সত্ত্বা‌ধিকারী শেখ ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি ও ছাতক মহিলা কলেজের অধ্যক্ষ জনাব সানওয়ার আলী কয়েছ উপ‌দেষ্টা সৈয়দ মারুফ আহমদ, সাবেক কাউন্সিলর সৈয়দ শেখুল ইসলাম ভাইস চেয়ার মওলানা সৈয়দ তা‌মিম আহমদ, লেখক আবু সু‌ফিয়ান চৌধুরী, জিএস‌সি সেন্ট্রাল ক‌মি‌টির কার্যক‌মি‌টির সদস‌্য ব‌্যা‌রিষ্টার শাহ মিসবাহ, উপ‌দেষ্টা সোজাউল্লাহ তালহা, রা‌বি নিয়াম, সৈয়দ জামান না‌সির,সৈয়দ শহীদ আহমদ, মোহাম্মদ গফুর উদ্দিন,আব্দুল মালিক কুটি, মোহাম্মদ আব্দুর রব প্রমুখ।

এছাড়াও সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডিনার ও ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠান এক মিলন মেলায় পরিণত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট