1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দয়ার বাজার সড়কে বাঁশের বেড়া দিয়ে পথরোধ, টাকা দাবি ও অসদাচরণের অভিযোগ বিশিষ্ট সমাজসেবী অ্যাড. জুবায়ের আহম্মেদ খানের জন্মদিনে ইসমত ইবনে ইসহাক সানজিদের শুভেচ্ছা দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উৎমাছড়ায় প্রকাশ্যে মাদকের বাণিজ্য, শিশু-কিশোরদের ব্যবহার—বিব্রত পর্যটকরা সিলেটে বিএনপি নেতা এমদাদ চৌধুরীর সাইনবোর্ডে মুখ কেটে নিলো দুর্বিত্তরা! এ যেনো নোংরা রাজনীতির চরম অবক্ষয়? সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ

সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব, কুচাই ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার, দক্ষিণ আলমপুর জামে মসজিদের ১৭ বছরের মুতাওয়াল্লী ও সিলেট সিটি কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলমপুরের বাসিন্দা মো. মখন মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)।

গত শুক্রবার (২৯ মে) বেলা ২টা ৪০ মিনিটের সময় সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৬ ছেলে, ৩ মেয়ে, ভাই-বোন, নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ ঐ দিন রাত সাড়ে ৯টায় দক্ষিণ আলমপুরস্থ নিজ বাড়ী প্রাঙ্গণে হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন প্রখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিত্ব আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য নাতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।

মরহুম মো. মখন মিয়া দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গণ, সালিশ ও সমাজেসেবার মাধ্যমে সর্বমহলে সুপরিচিত। এছাড়া তিনি স্থানীয় দক্ষিণ আলমপুর এলাকা, দক্ষিণ সুরমা তথা সিলেটের সকল শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণ নির্বিশেষে  সকল মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ও সমাদৃত ছিলেন।

জানাযার নামাজে সর্বস্তরের মুসল্লীগণ অংশগ্রহণ করায় মরহুমের ছেলে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবী মো. শামীম কবীর,  ভূমি অফিসার (তহশিলদার) মো. শাহীন কবীর,  ব্যবসায়ী মো. ছালিম কবীর, মো. সুলেমান আহমদ, মো. সুহেল আহমদ এবং কানাডা প্রবাসী মো. সামুন কবীর কৃতজ্ঞতা প্রকাশ করে পিতার জন্য দোয়া চেয়েছেন।

পরে মরহুম মো. মখন মিয়া’র মরদেহ দক্ষিণ আলমপুর পঞ্চায়েত কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এদিকে বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মো. মখন মিয়া’র মৃত্যুতে পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন বিভিন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবী ও বিভিন্ন সামাজিক সংগঠন। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট