1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে নৈতিক মূল্যবোধ চর্চার বিকল্প নেই: সামছুল ইসলাম টিটু সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: উবায়দুল্লাহ ফারুক সরকার দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : কাইয়ুম চৌধুরী এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপন অনুষ্ঠিত সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিটআপ অনুষ্ঠিত সিলেট সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি পুনর্গঠন সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ শাহজালাল মাজারে ডিসি সারওয়ার, খুললেন দানবাক্স মাজারে জমা হলো ১৭ লক্ষ ৬৫ হাজার টাকার বেশী সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২

মোগলা বাজার ইউনিয়নবাসীসহ সকলকে ঈদের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আব্দুল মুকিত

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোগলা বাজার ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক দলের সভাপতি এবং মোগলা বাজার ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আব্দুল মুকিত।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মোৎসর্গ ও সহমর্মিতার এক মহান শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ভেতরের সব ধরনের স্বার্থপরতা, অহংকার ও হিংসা-বিদ্বেষ বিসর্জন দেওয়াই এই উৎসবের মূল চেতনা। এই পবিত্র উৎসব সবার জীবনে শান্তি, সংহতি ও অনাবিল আনন্দ বয়ে আনুক।

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনের এই অগ্রসৈনিক আরও বলেন, ঈদের আনন্দ যেন শুধু সমাজের বিত্তবানদের মাঝে সীমাবদ্ধ না থাকে। দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে আমাদের চারপাশের শ্রমজীবী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য। আসুন, আমরা সবাই মিলে কোরবানির আনন্দকে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিই এবং পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করি।

মোগলা বাজার ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্ভাব্য এই ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, আমি সবসময় মোগলা বাজার ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। মেহনতি মানুষ ও সর্বস্তরের জনতার অধিকার প্রতিষ্ঠায় আমার লড়াই সবসময় জারি থাকবে। আসুন, পবিত্র ঈদের এই আবহে আমরা সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হই এবং একটি সুশৃঙ্খল, মাদক মুক্ত, বৈষম্যহীন ও আধুনিক মোগলা বাজার ইউনিয়ন গড়ে তুলি।

শুভেচ্ছা বার্তায় শাহ আব্দুল মুকিত বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও জাতির সমৃদ্ধি এবং মোগলা বাজার ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করে আবারও সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট