1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট দরগাহ মহল্লায় এম ডব্লিউ ফাউন্ডেশনের সেলাই মেশিন ও নতুন রিক্সা বিতরণ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে নৈতিক মূল্যবোধ চর্চার বিকল্প নেই: সামছুল ইসলাম টিটু সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: উবায়দুল্লাহ ফারুক সরকার দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : কাইয়ুম চৌধুরী এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপন অনুষ্ঠিত সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিটআপ অনুষ্ঠিত সিলেট সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি পুনর্গঠন সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ শাহজালাল মাজারে ডিসি সারওয়ার, খুললেন দানবাক্স মাজারে জমা হলো ১৭ লক্ষ ৬৫ হাজার টাকার বেশী

পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা ও জালালাবাদ থানার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দক্ষিণ সুরমা ও জালালাবাদ থানার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি শুক্রবার।

নগরীর শিববাড়ী জৈনপুর শ্রী শ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবাপীঠে দক্ষিণ সুরমা থানা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সকাল ১১ টায় উদ্বোধন করবেন পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ। এছাড়াও সম্মেলনে জেলা ও মহানগর শাখার উপস্থিত থাকবেন।

পূজা উদযাপন পরিষদ জালালাবাদ থানা সম্মেলন আখালিয়াস্থ শ্রী শ্রী কালিবাড়ী মন্দিরে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে পূজা পরিষদ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

যথাসময়ে উপস্থিত থেকে উক্ত সম্মেলন সফল করে তোলার জন্য পূজা পরিষদ দক্ষিণ সুরমা থানার সভাপতি দিপনকর দাস ও সাধারণ সম্পাদক নিখিল মালাকার এবং পূজা পরিষদ জালালাবাদ থানার আহবায়ক অরবিন্দ দাস ও সদস্য সচিব স্বপন কুমার দাস সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট