1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শাহজালাল (রহ.)-এর মানহাজ ও ঈদে মিলাদুন্নবী: ঐতিহাসিক তথ্য-উপাত্তের আলোকে বিশ্লেষণ বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জামিন নামঞ্জুর রংপুরে বাসায় ঢুকে সনাতন সম্প্রদায়ের একই পরিবারের চারজনকে হত্যা! জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস)’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা ১৭ বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল সিলেটে এএইচজেড এসোসিয়েট এর উদ্যোগে দিনব্যাপী ‘আইইএলটিএস অ্যান্ড বিগেষ্ট ইউকে স্টাডি ফেস্ট’ সম্পন্ন এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Hızlı kazanma yolları ve ekstra ödüller Bethub Casino ile

কোম্পানীগঞ্জ সীমান্তে খা-সিয়ার গু-লিতে বাংলাদেশী যুবক নি-হত

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

মঙ্গল আহমেদ রুবেল, এখন সিলেট :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তে ভা-রতের খাসিয়ার ছররা গু-লিতে মো. সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশী যুবক নি-হত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার সীমান্ত এলাকার ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

নিহত মো. সালেহ আহমেদ জয়ধর কোম্পানীগঞ্জের দয়ারবাজারের নাজীরগাও (কারবালারটুক) মৃত বিরাম আলীর ছেলে।

বিজিবি ও সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৩ জন বাংলাদেশি যুবক মাদকের চালান আনার জন্য আনুমানিক ১ কিলোমিটার ভারতের অভ্যন্তরে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় প্রবেশ করে। পরবর্তীতে বাংলাদেশী নাগরিকগণ খাসিয়াদের সুপারি বাগানের একাংশে অবস্থান করলে ভারতীয় খাসিয়া সুপারি চোর সন্দেহে ব-ন্দুক দিয়ে কয়েক রাউন্ড ছররা গু-লি ছুড়ে। এসময় বাংলাদেশী নাগরিক মো. সালেহ আহমেদ জয়ধর গু-লিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার সঙ্গীয় অপর দুইজন চোরাকারবারী তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান, অবৈধ অনু-প্রবেশকারী ৩ জনই ইতোপূর্বে চোরাচালানী মালামাল পরিবহনের সাথে সম্পৃক্ত ছিল বলে জানা যায়। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট