1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Understanding reverse gamstop risks, rules, and how it works Immortal romance slot not on gamstop Insights for players গোয়াইনঘাটে ইসিএভুক্ত জাফলংয়ে সেভ মেশিন দিয়ে পাথর-বালু লুটপাট, চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ La PlayBun AI maneja prompts complejos con facilidad: La herramienta definitiva নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, স্বাধীন দুদক ও যৌক্তিক সংস্কারের দাবিতে সমাবেশ নবনিযুক্ত এসএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২১টি ড্রেজার জব্দ, ৯ জন আটক সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, গার্ড অব অনারে বরণ চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড় দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চারটি নৌকা দখল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলা তথ্য অফিসের আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেস্ক :: ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে সিলেট জেলা তথ্য অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান।

প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির আত্মত্যাগ, সাহস ও সংগ্রামের এক অবিস্মরণীয় স্মারক। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়ে বলেন, দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে জাতির উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করেই একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

মুখ্য আলোচক বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে ১৯৭১ সালের গণহত্যা ও স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, স্বাধীনতা অর্জন ছিল দীর্ঘ সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগের ফল। তিনি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার ঘটনা স্মরণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে হবে।

জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ। এছাড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট