1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Understanding reverse gamstop risks, rules, and how it works Immortal romance slot not on gamstop Insights for players গোয়াইনঘাটে ইসিএভুক্ত জাফলংয়ে সেভ মেশিন দিয়ে পাথর-বালু লুটপাট, চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ La PlayBun AI maneja prompts complejos con facilidad: La herramienta definitiva নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, স্বাধীন দুদক ও যৌক্তিক সংস্কারের দাবিতে সমাবেশ নবনিযুক্ত এসএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২১টি ড্রেজার জব্দ, ৯ জন আটক সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, গার্ড অব অনারে বরণ চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড় দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চারটি নৌকা দখল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বিশ্বনাথে আল মদিনা মাদ্রাসায় “সিক্স ফর্ম কলেজ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথ উপজেলার কামাল বাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী আল-মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় আধুনিক শিক্ষার প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে “সিক্স ফর্ম কলেজ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে এই প্রকল্পের যাত্রা শুরু হয়। উক্ত শিক্ষা উন্নয়ন প্রকল্পটি মদিনা ওয়েলফেয়ার প্রজেক্ট-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং এতে সার্বিক অর্থায়ন করছে সাউথসাইড কমিউনিটি ও ফ্রেন্ডস।

অনুষ্ঠানের বক্তারা বলেন, মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মরহুম ছমরু মিয়া এবং আলহাজ্ব সমুজ আলী চৌধুরী যে দ্বীনি ও আধুনিক শিক্ষার স্বপ্ন দেখেছিলেন, তা বর্তমানে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন মরহুম ছমরু মিয়ার সুযোগ্য দুই সন্তান। যুক্তরাজ্য প্রবাসী ফখরুল ইসলাম এবং তার বোন যুক্তরাজ্য প্রবাসী ছাবেরা খানম বাবার স্মৃতি ও স্বপ্নকে জীবন্ত রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন। সুদূর প্রবাসে থাকলেও নাড়ির টানে ভাই-বোনের এই সম্মিলিত প্রচেষ্টা বিশ্বনাথে এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বক্তারা আরো বলেন, আলহাজ্ব ছমরু মিয়ার সন্তান ফখরুল ইসলাম ও ছাবেরা খানমের এই ঐকান্তিক ভালোবাসা প্রমাণ করে যে, যোগ্য উত্তরসূরিরা চাইলে বাবার মহৎ স্বপ্নকে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখতে পারেন।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি একেএম মনোওর আলী, আলহাজ্ব মখলিছুর রহমান, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাওছার হোসেন খান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মইনুল ইসলাম, মাওলানা আব্দুল মালিক, মোঃ নুরুল আমিন, মো ছাদ উদ্দিন, মো. ফারুক মিয়া, মাওলানা দেলোয়ার হোসেন, মো. শওকত মিয়া, মো. সুরমান আলী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট